Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফার্মগেটে মেট্রো লাইনের বেয়ারিং পড়ে পথচারী নিহত
    বাংলাদেশ

    ফার্মগেটে মেট্রো লাইনের বেয়ারিং পড়ে পথচারী নিহত

    এফ. আর. ইমরানঅক্টোবর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী যুবক নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে নিহতের নাম জানাতে পারেনি।

    আজ রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থলেই পথচারী মারা গেছেন বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন।

    তিনি বলেন, “ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাত দিয়ে এক পথচারী যাচ্ছিলেন। তখন উপর থেকে একটি বেয়ারিং প্যাড তার মাথার উপরে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।”

    তেজগাঁও থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, “আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।”

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেয়ারিং পড়ার কারণে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। কখন পুনরায় চালু হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

    এর আগে গত ১৮ সেপ্টেম্বরও ঢাকা মেট্রোরেলে একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে। সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তখন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল। এবারও একই ধরনের দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।

    মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের বেয়ারিং প্যাড রাখা থাকে। প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণেই মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটিসিএল জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিভিন্ন মন্ত্রণালয়ের খালি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা

    মে 8, 2026
    বাংলাদেশ

    হাওরে এক হাজার কোটি টাকার ফসলহানি

    মে 8, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ৭৪ শতাংশ এমপিই কোটিপতি পরিবারের

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.