Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সারদা পুলিশ একাডেমিতে প্রধান বিচারপতির সফর
    বাংলাদেশ

    সারদা পুলিশ একাডেমিতে প্রধান বিচারপতির সফর

    মনিরুজ্জামানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত শনিবার প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করেন। একাডেমির অধ্যক্ষ মো. তৌফিক মাহবুব চৌধুরী, বিপিএম-এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়।

    দেশের ইতিহাসে এটি প্রথমবারের মতো যে দায়িত্বে থাকা কোনো প্রধান বিচারপতি সরাসরি একাডেমি পরিদর্শন করলেন। তাই এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ বাহিনী ফৌজদারি মামলার তদন্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান বিচারপতির সফরের মাধ্যমে বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদারিত্বের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার নতুন দিক উন্মোচিত হলো।

    দীর্ঘ ঐতিহ্য ও সুনামের একাডেমি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই সফরকে বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর সম্পর্ক সুদৃঢ় করার এক অনন্য পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। সফরের সময় প্রধান বিচারপতি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষাক্রম ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এছাড়া কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণ শেষে তারা কেবল পেশাগতভাবে দক্ষ পুলিশ কর্মকর্তা হবেন না, মানবিক মূল্যবোধসম্পন্ন ও ন্যায়নিষ্ঠ নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলবেন।

    ড. রেফাত আহমেদ উল্লেখ করেন, ন্যায়বিচারের প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তের মান ও প্রমাণ সংগ্রহের দক্ষতা আদালতের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। তাই তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি একাডেমির ভিজিটরস বইয়ে স্বাক্ষর দেন। এছাড়া সফরকে স্মরণীয় করতে একাডেমির প্রাঙ্গণে একটি আমগাছ রোপণ করেন।

    সারদা পুলিশ একাডেমিতে প্রধান বিচারপতির উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। প্রশিক্ষণার্থী, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকমণ্ডলী আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একাডেমি পক্ষ থেকে প্রধান বিচারপতিকে একটি সম্মাননা স্মারকও প্রদান করা হয়। উল্লেখ্য, ড. রেফাত আহমেদ ২০১৮ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করেছিলেন। প্রায় সাত বছর পর তিনি প্রধান বিচারপতি হিসেবে পুনরায় একাডেমি পরিদর্শন করলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলাদেশে বিরল কমলাবতী সাপ বাড়ছে কেন?

    জুলাই 11, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র

    জুলাই 11, 2026
    বাংলাদেশ

    হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যুসহ মোট  সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে

    জুলাই 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.