Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দায়িত্বপ্রাপ্তদের ‘অজুহাতের নীতি’ শেষ হবে কবে?
    বাংলাদেশ

    দায়িত্বপ্রাপ্তদের ‘অজুহাতের নীতি’ শেষ হবে কবে?

    এফ. আর. ইমরানঅক্টোবর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকি ছবি: এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে একজন মানুষের মৃত্যু হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারকে দেওয়া হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা। অর্থাৎ, এক জনের জীবনের মূল্য ধরা হলো পাঁচ লাখ।

    আমাদের দেশে এমন দুর্ঘটনায় সাধারণ মানুষই মরে, কখনো ভিআইপি বা তাদের আত্মীয়স্বজন নয়। তাই প্রশাসনও নড়ে না। অথচ এমন দুর্ঘটনা এক দিনে ঘটে না, দিনের পর দিন ব্যবস্থাপনার অভাবেই ঘটে।

    প্রশ্ন হচ্ছে—রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? সে দায় কেউ স্বীকার করবে না, এটা নিশ্চিত। এ দেশে দায় এড়ানোই যেন সংস্কৃতি হয়ে গেছে। সবাই দোষ চাপায় অন্যের ঘাড়ে।

    নিহতের পরিবারকে যে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে, সেটাই নাকি অনেক! অথচ সরকারের পক্ষ থেকে কেউ বললে অবাক হওয়ার কিছু থাকত না—‘এটা বিরোধী দলের কাজ, তারা পিলার নাড়াচাড়া করেছে।’ এ ধরনের কথা আমরা আগেও শুনেছি, এক বহুতল ভবন ধসের সময় এক জনপ্রতিনিধি এমন মন্তব্যই করেছিলেন।

    এখন কেউ কেউ বলছেন, এ দায় বিগত সরকারের, দুর্নীতির কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। এই যুক্তিও পুরোপুরি টেকে না। যুক্তরাষ্ট্রের উদাহরণ ধরলে বিষয়টা স্পষ্ট হয়—সেখানে দায়িত্ব মানে পূর্ণ দায়িত্ব। কোনো অজুহাত চলে না। শিক্ষককে বলা যায় না, “আমার দাদি মারা গেছেন”, বা “কুকুরটা আমার অ্যাসাইনমেন্ট খেয়ে ফেলেছে।” সেখানে জবাবদিহি আছে, দায়িত্বে গাফিলতি মানেই ব্যর্থতা।

    কিন্তু আমরা বাঙালিরা যেন তিন হাতের জাতি—ডান, বাম, আর তৃতীয় হাত ‘অজুহাত’। আমরা সবকিছুর দায় দিই অন্য কারও ঘাড়ে—‘আগের সরকার খারাপ ছিল’, ‘আগের ম্যানেজার গণ্ডগোল করে গেছে’। অথচ তোমাকেই তো দায়িত্ব দেওয়া হয়েছে আগের ভুল ঠিক করতে। তুমি পারছ না, তাহলে সরে দাঁড়াও—এটাই স্বাভাবিক পদ্ধতি।

    একই যুক্তি এখন দেশের প্রশাসন ও রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। আগের সরকার ভোটচোর, স্বৈরাচারী, দুর্নীতিবাজ—এসব অজুহাতের সময় শেষ। এক বছরের বেশি হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের। এখনো যদি বলা হয়, “আগের সরকার দায়ী,” তাহলে পরিবর্তনের মানে কী?

    সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল ১৯৬৫ সালে, আমরা ১৯৭১ সালে। তখন তারা ছিল বস্তির দেশ, আমরা যুদ্ধবিধ্বস্ত। আজ তারা বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র, আর আমরা এখনো অজুহাত খুঁজি। কেন? কারণ আমাদের সেই ‘তৃতীয় হাত’—অজুহাত—এখনও কাটা পড়েনি।

    সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    জুলাই 28, 2026
    বাংলাদেশ

    দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

    জুলাই 28, 2026
    বাংলাদেশ

    কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে টিকে ছিলেন শ্রীলঙ্কান বাবা-ছেলে, এখন সেফ হোমে

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.