Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডসহ ১১ দফা দাবি
    বাংলাদেশ

    মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডসহ ১১ দফা দাবি

    এফ. আর. ইমরাননভেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি হাসপাতাল–ক্লিনিকে চার বছর মেয়াদি ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা এখনো অবহেলিত অবস্থায় রয়েছেন।

    রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু এবং মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব এই দাবি জানান।

    বক্তারা বলেন, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থার মূলভিত্তি হিসেবে মেডিকেল টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, অথচ তারা এখনো ১০ম গ্রেড পাননি। সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমা নার্স, প্রকৌশলী ও কৃষিবিদরা বহু আগেই এই গ্রেড পেয়েছেন, যা মেডিকেল টেকনোলজিস্টদের প্রতি চরম অবিচার।

    সংগঠনের ঘোষিত ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—

    ১. চাকরির শুরুতেই ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা প্রদান।
    ২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী নতুন পদ সৃজন, শূন্য পদে নিয়োগ ও ক্যারিয়ার প্ল্যান বাস্তবায়ন।
    ৩. বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ডে রূপান্তর।
    ৪. মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরে আলাদা উইং গঠন।
    ৫. গ্র্যাজুয়েট টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃজন ও পদোন্নতির নিয়ম সংরক্ষণ।
    ৬. সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্ণাঙ্গ মেডিকেল টেকনোলজি অনুষদ চালু।
    ৭. ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন গ্রেড সংস্কার, শিক্ষার্থীদের পূর্ণ স্টাইপেন্ড ও ইন্টার্ন ভাতা চালু।
    ৮. মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল গঠন করে রেজিস্ট্রেশন প্রদান এবং নিরাপদ খাদ্য আইনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনা।
    ৯. বেসরকারি হাসপাতাল–ক্লিনিকের জন্য প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং সরকারি বেতন কাঠামো অনুসরণ।
    ১০. মেডিকেল টেকনোলজিস্টদের বিএসসি ও এমএসসি কোর্স চালু, প্র্যাকটিস রেজিস্ট্রেশন, রিপোর্টে স্বাক্ষরের ক্ষমতা প্রদান ও ঝুঁকিভাতা চালু।
    ১১. দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা।

    সংগঠনের নেতারা জানান, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ফ্যাসিবাদী শাসনে নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ভেঙে পড়েছিল: রাষ্ট্রপতি

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের সূচনা হয়েছে: রাষ্ট্রপতি

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    নতুন সংসদের পথচলা শুরু, প্রত্যাশা আকাশচুম্বী

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.