Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রধান উপদেষ্টা
    বাংলাদেশ

    একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রধান উপদেষ্টা

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 13, 2025নভেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ড. মুহাম্মদ ইউনূস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদসহ বিভিন্ন ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা।

    ড. ইউনূস বলেন, “আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বাত্মক চেষ্টা চলছে।”

    তিনি আরো বলেন, “সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ জাতীয় নির্বাচন ও গণভোট—দুটোই ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে। এতে সংস্কারের গতি বাধাগ্রস্ত হবে না, বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”

    গণভোটের জন্য প্রয়োজনীয় আইন শিগগিরই প্রণয়ন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “জুলাই সনদ অনুযায়ী গণভোটের ব্যালটে উপস্থাপনযোগ্য প্রশ্নও নির্ধারণ করা হয়েছে।”

    অধ্যাপক ইউনূস আরো জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল ধরে অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করেছে। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি এখন গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে।

    তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই আদেশে গুরুত্বপূর্ণ কিছু বিধান সংযোজন করেছি। এর মধ্যে রয়েছে সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবের ওপর গণভোট আয়োজন এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকায় আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা, আকাশ থাকবে মেঘলা

    জুলাই 18, 2026
    বাংলাদেশ

    এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ইইউ ও জি-৭৭

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.