Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯
    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

    এফ. আর. ইমরাননভেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডেঙ্গুতে আক্রান্ত
    ডেঙ্গুতে আক্রান্ত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারো উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী। রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রামে ১৪১ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ এবং দক্ষিণ সিটিতে ১১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ১১৯ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

    ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৯৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ জনে।

    এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৪ হাজার ৯৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৬ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কার্যকর সমন্বিত পদক্ষেপ জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ট্রেড লাইসেন্স সেবায় আসছে বড় পরিবর্তন

    জুন 23, 2026
    বাংলাদেশ

    মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ

    জুন 23, 2026
    বাংলাদেশ

    দিল্লি বিমানবন্দরের ঘটনার ব্যাখ্যায় যা বলল নয়াদিল্লি

    জুন 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.