Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূমিকম্পে নিরাপদ থাকতে কী করবেন?
    বাংলাদেশ

    ভূমিকম্পে নিরাপদ থাকতে কী করবেন?

    হাসিব উজ জামাননভেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শুক্রবার দেশের বিভিন্ন অংশে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সেই ভূমিকম্পের আফটারশক আরও দুইবার অনুভূত হয়। এই পরিস্থিতিতে ভুল তথ্য ও অপ্রয়োজনীয় আতঙ্ক অনেক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রভাষক জাওয়াদ ইবনে ফরিদ বলেন, “ভূমিকম্প প্রতিরোধে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিভ্রান্তি ও অপতথ্য।” তিনি সতর্ক করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘ভূমিকম্প পূর্বাভাস’ বিশ্বাস করলে মানুষ তাড়াহুড়ো করে ভবন ছাড়তে গিয়ে আহত হতে পারেন।

    তিনি ভূমিকম্প চলাকালীন ডিসিএইচ (DROP, COVER, HOLD) পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের ফেমা (FEMA) থেকেও এমনই করণীয় নিয়ে চেকলিস্ট প্রকাশ করা হয়েছে।

    ভূমিকম্পের সময় করণীয়

    মাটি কাঁপা শুরু হলে:

    • অপ্রয়োজনীয় নড়াচড়া কমান।

    • দ্রুত কাছের নিরাপদ স্থানে আশ্রয় নিন।

    • ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত এবং বাইরে যাওয়া নিরাপদ কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরের ভিতর থাকুন।

    যদি ঘরের ভিতরে থাকেন:

    • মজবুত ডেস্ক, টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নিন।

    • আসবাবপত্র না থাকলে, দেয়ালের পাশে বসে মাথা ও মুখ হাত দিয়ে ঢেকে ধরুন।

    • কাচ, জানালা, লাইট ফিক্সচার বা উঁচু আসবাবপত্র থেকে দূরে থাকুন।

    • এলিভেটর বা লিফট ব্যবহার করবেন না।

    • বিছানায় থাকলে মাথা বালিশ দিয়ে ঢেকে রাখুন, যদি না সম্ভব হয়, মেঝেতে আশ্রয় নিন।

    • ভবন থেকে বের হওয়ার চেষ্টা করবেন না; বেশিরভাগ আহত হয় বাইরে বের হয়ে।

    • বিদ্যুৎ, পানি পাইপ বা অ্যালার্ম বিপজ্জনক হতে পারে, সতর্ক থাকুন।

    যদি বাইরে থাকেন:

    • ভবন, গাছ, স্ট্রিটলাইট বা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন।

    যদি গাড়িতে থাকেন:

    • নিরাপদ জায়গায় গাড়ি থামান, ভেতরে থাকুন।

    • ভবন, গাছ, ওভারপাস বা বৈদ্যুতিক তারের নিচে গাড়ি থামাবেন না।

    • ক্ষতিগ্রস্ত সেতু বা ওভারপাসে গিয়ে যাওয়া যাবে না।

    • ভূমিকম্প থামার পর সতর্ক হয়ে চলাচল করুন, রাস্তা বা সেতুর ফাটল খেয়াল করুন।

    যদি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন:

    • আগুন জ্বালাবেন না।

    • নাক ও মুখ রুমাল বা কাপড় দিয়ে ঢেকে নড়াচড়া কম করুন।

    • উদ্ধারের জন্য শব্দ করতে পাইপ বা দেয়ালে ধাক্কা দিন।

    • শেষ উপায়ে চিৎকার করুন; ধুলো শ্বাসনালিতে ঢোকার ঝুঁকি থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পহেলা বৈশাখে ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

    এপ্রিল 11, 2026
    বাংলাদেশ

    মেঘনা অর্থনৈতিক অঞ্চলে ছয় দেশের কূটনীতিক

    এপ্রিল 11, 2026
    বাংলাদেশ

    হামে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ: ২৮ দিনে প্রাণ গেল ১৬৯ শিশুর

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.