Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অধিকাংশ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ, স্বাস্থ্যসেবা ঝুঁকিতে
    বাংলাদেশ

    অধিকাংশ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ, স্বাস্থ্যসেবা ঝুঁকিতে

    এফ. আর. ইমরাননভেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া কমিউনিটি ক্লিনিকের বেহাল ভবন। ছবি: আজকের পত্রিকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নওগাঁ জেলায় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩০৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অধিকাংশ ক্লিনিক এখন জরাজীর্ণ অবস্থায়। কোথাও ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানেই চলছে চিকিৎসাসেবা। স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করছেন।

    জেলার সদর, মহাদেবপুর, নিয়ামতপুর ও বদলগাছী উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিক সরেজমিনে দেখা গেছে, বছরের পর বছর সংস্কার হয়নি। দেয়াল ও ছাদে ছোট-বড় ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। অনেক ক্লিনিকে নেই প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী, কোথাও ওষুধের অভাব, আবার কোথাও নেই নিয়মিত বিদ্যুৎ ও পানি। শৌচাগার বহু ক্লিনিকে দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী। এই ঝুঁকিপূর্ণ ভবনে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সব সময় আতঙ্কে থাকেন।

    আগে এসব ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করা হতো, বর্তমানে তা কমে ২২ ধরনের। কৃমি, স্ক্যাবিস, গ্যাস, চর্মরোগ ও প্রজননজনিত রোগের সাধারণ ওষুধই মূলত পাওয়া যায়। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় রোগীরা অনেক সময় প্রয়োজনীয় ওষুধ পান না। স্বাস্থ্যকর্মীর অভাবে সেবা না নিয়ে ফিরে যাওয়ার ঘটনা সাধারণ। সংশ্লিষ্ট দপ্তরের অযত্ন-অবহেলায় ক্লিনিকগুলোর মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।

    রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন এমন অবস্থায় চিকিৎসাসেবা চললেও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেই। অনেকে ঝুঁকিপূর্ণ ভবনে ঢালাই খসে পড়ার আতঙ্কে চিকিৎসা নিতে দ্বিধা করেন।

    নিয়ামতপুর উপজেলার কন্যাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ইমরান হোসেন জানান, ‘‘ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই সেবা দিচ্ছি। ছাদের পলেস্তারা মাঝেমধ্যে খসে পড়ে।’’

    মহাদেবপুর উপজেলার চান্দাশ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিলকিস আক্তার বলেন, ‘‘অযত্নের কারণে ক্লিনিকটি পরিত্যক্ত হওয়ার পথে। ছাদের পলেস্তারা খসে যাচ্ছে, বৃষ্টিতে পানি ঢুকে কাগজপত্র ও আসবাব নষ্ট হয়। ছাদের ওপর পলিথিন টানা হয়েছে। শৌচাগার তিন-চার বছর ধরে অচল।’’

    নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, ‘‘পরিদর্শনকালে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ ভবনই জরাজীর্ণ। সংস্কার করলেও অনেক ক্ষেত্রে কাজ চলবে না। পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। আশা করি চলতি অর্থবছরে কিছু ভবনের কাজ শুরু হবে।’’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ট্রেড লাইসেন্স সেবায় আসছে বড় পরিবর্তন

    জুন 23, 2026
    বাংলাদেশ

    মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ

    জুন 23, 2026
    বাংলাদেশ

    দিল্লি বিমানবন্দরের ঘটনার ব্যাখ্যায় যা বলল নয়াদিল্লি

    জুন 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.