Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্তর্বর্তী সরকারের শপথ বৈধতা নিয়ে রায় আগামীকাল
    বাংলাদেশ

    অন্তর্বর্তী সরকারের শপথ বৈধতা নিয়ে রায় আগামীকাল

    মনিরুজ্জামানডিসেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বৈধতা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

    আজ বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

    এর আগে ২ ডিসেম্বর এ লিভ টু আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস হলো বৈধতার সবচেয়ে বড় ভিত্তি।” গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদও শুনানিতে অংশ নেন। তখন আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় অ্যাটর্নি জেনারেল মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন। পরে আপিল বিভাগ মহসিন রশিদের কাছ থেকে ব্যাখ্যা নেন।

    ২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৭ বিচারপতি অন্তর্বর্তী সরকারের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা নিশ্চিত হওয়ার পর রাষ্ট্রপতি সরকারকে শপথ প্রদান করেন।

    স্পেশাল রেফারেন্সে আপিল বিভাগের বিচারপতিরা উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি ৬ আগস্ট ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। তাই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়া সম্ভব নয়।” পরে ওই রেফারেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

    ১৩ জানুয়ারি হাইকোর্ট রিট খারিজ করে জানায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী আইনমেনে গঠিত হয়েছে। রায়ে বলা হয়, “এই সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন।” হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরবর্তীতে লিভ টু আপিল দায়ের করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ইইউ ও জি-৭৭

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    অনিয়মের অভিযোগে আটাব নির্বাচন স্থগিত

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.