Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূমিকম্প ঝুঁকি কমাতে ভবন নির্মাণে রাজউকের জিরো টলারেন্স
    বাংলাদেশ

    ভূমিকম্প ঝুঁকি কমাতে ভবন নির্মাণে রাজউকের জিরো টলারেন্স

    সিভি ডেস্কডিসেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজউকের অতীত ত্রুটি ও বিচ্যুতির দায় প্রতিষ্ঠান এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ভবন নির্মাণে দুর্নীতি ও ত্রুটির বিরুদ্ধে এখন প্রতিষ্ঠানটির অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স।

    শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ‘ভবন মালিকদের দায়িত্বশীলতাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

    রাজউক চেয়ারম্যান বলেন, অতীতে নগর পরিকল্পনা ও ভবন নির্মাণে বিচ্যুতি ছিল এবং এর দায় রাজউকেরই। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, মামলা ও কারাদণ্ডসহ কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। তিনি জানান, নকশা অনুমোদন ও তদারকি একই প্রতিষ্ঠানের হাতে থাকায় কার্যকর নজরদারি কঠিন। তদারকি ভিন্ন সংস্থার আওতায় গেলে কাজ আরও স্বচ্ছ হবে।

    তিনি আরও বলেন, অবৈধ ভবনের বিদ্যুতের মিটার জব্দ করা হচ্ছে। প্রয়োজন হলে মামলা ও উচ্ছেদ অভিযানও পরিচালিত হচ্ছে। ২১ নভেম্বরের ভূমিকম্পে কসাইটুলির ত্রুটিপূর্ণ ভবনের মালিক এখনও শনাক্ত হয়নি বলেও তিনি জানান। তবে এলাকাবাসী রাজউককে সহযোগিতা করছেন। অনিয়ম করে নকশায় সই দেওয়া প্রকৌশলী ও স্থপতিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলাশয় ভরাট করে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণকারী হাউজিং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে রাজউক।

    সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান কিরণ বলেন, ভূমিকম্পপ্রবণ বাংলাদেশে বড় বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, ‘আমাদের আতঙ্ক আছে, সচেতনতা নেই।’ বর্তমান বিল্ডিং কোড সময়োপযোগী নয় এবং দ্রুত আধুনিকায়ন প্রয়োজন।

    তিনি জানান, অতীত সরকারের সময়ে ভূমিকম্প সচেতনতা তৈরিতে বিপুল অর্থ ব্যয় হলেও বাস্তব প্রস্তুতি ছিল দুর্বল। সরকারি সংস্থার সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতা এখনো বড় বাধা। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রকৌশলী বা ভূতাত্ত্বিক না থাকা একটি বড় ঘাটতি।

    রাজউকের আওতাধীন এলাকায় অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ ও মানুষের দুর্ভোগ তৈরি করা নিয়ে কিরণ সমালোচনা করেন। তিনি বলেন, “আগে টাকা ছাড়া রাজউকে কোনো কাজ হতো না। দুর্নীতি রাতারাতি দূর করা কঠিন, কিন্তু কঠোর পদক্ষেপে অনিয়ম থামাতে হবে।”

    তিনি আরও বলেন, ভবন মালিকদের সামর্থ্যের সীমা আছে। তাই ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় সরকারকেই নেতৃত্ব নিতে হবে। পাশাপাশি রাস্তা, মেট্রোরেল, ফ্লাইওভার, বিদ্যুৎ ও গ্যাসসহ সব অবকাঠামো ভূমিকম্প-সহনশীল করে গড়ে তুলতে হবে।

    ছায়া সংসদ প্রতিযোগিতায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে হারিয়ে বিজয়ী হয় শহিদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিক দল। বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক মাসুদ করিম, সাংবাদিক সাইদুল ইসলাম ও সাংবাদিক ড. শাকিলা জেসমিন। অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাকিস্তান পারলেও বিদ্যুৎ খাতে পিছিয়ে বাংলাদেশ

    এপ্রিল 11, 2026
    বাংলাদেশ

    জিপিএ-৫ পেয়েও ৭২% শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য

    এপ্রিল 11, 2026
    বাংলাদেশ

    উদ্বোধনের পরই অচল ৫৬ কোটি টাকার প্রকল্প

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.