Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকা-দিল্লি সম্পর্ক: পরিবর্তনের পথে নাকি কৌশলগত বাধ্যবাধকতা
    বাংলাদেশ

    ঢাকা-দিল্লি সম্পর্ক: পরিবর্তনের পথে নাকি কৌশলগত বাধ্যবাধকতা

    সিভি ডেস্কUpdated:জানুয়ারি 2, 2026জানুয়ারি 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতীয় ঋণের প্রকল্পগুলোয় বাংলাদেশ কতটা লাভবান হবে?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে যেকোনো মূল্যে ক্ষমতায় রাখার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখতে সম্ভাব্য সব উদ্যোগ নিয়েছিল ভারত।

    কূটনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই এমন ধারণা রয়েছে যে, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর সিদ্ধান্তও দিল্লি থেকেই এসেছিল। ২০০৮ সালের বিতর্কিত নির্বাচনের পর এই মনোভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন প্রকাশ্যেই বোঝা গিয়েছিল, দিল্লির ইচ্ছার বাইরে ঢাকার খুব বেশি কিছু করার সুযোগ নেই।

    সে সময় ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শংকর রায় চৌধুরী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঢাকাকে আর দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। তার সেই বক্তব্য পরবর্তী অন্তত ১৫ বছর বাস্তবে কার্যকর থাকতে দেখা যায়। তবে জুলাই বিপ্লব সেই বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন এনে দেয়। শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওপর থেকে হারিয়ে যায় দিল্লির একচ্ছত্র প্রভাব। এই পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয় ভারত।

    যে খালেদা জিয়াকে একসময় বিশ্বাসই করতেন না দিল্লির নীতিনির্ধারকরা, তার মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় উড়ে আসেন ভারতের অন্যতম নীতিনির্ধারক ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সঙ্গে করে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠি। ওই চিঠিতে খালেদা জিয়ার ভূয়সী প্রশংসার পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের বিশেষ বার্তা দেওয়া হয়।

    একই সঙ্গে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে আগ্রহী হয়ে উঠেছে দিল্লি। এই বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খালেদা জিয়ার প্রতি ভারতের শ্রদ্ধা প্রদর্শন এবং জামায়াতের সঙ্গে যোগাযোগের খবর প্রকাশের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ভারত কি সত্যিই সম্পর্ক উন্নয়নে আগ্রহী, নাকি বর্তমান বাস্তবতায় তাদের সামনে আর কোনো বিকল্প নেই—এই প্রশ্নে বিশ্লেষকরা এখন স্পষ্টভাবে বিভক্ত।

    তবে খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে দিল্লির পদক্ষেপকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, বিষয়টিকে কূটনৈতিক শিষ্টাচার হিসেবেই দেখা উচিত।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা-দিল্লি সম্পর্ককে অত্যন্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। তাদের মতে, জয়শঙ্করের ঢাকা সফর এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শোকবইয়ে স্বাক্ষর নিঃসন্দেহে একটি ‘গুড জেসচার’। তবে এসব ঘটনার ভিত্তিতে এখনই বলা যাবে না যে, ভারত তার দীর্ঘদিনের অবস্থান পুরোপুরি বদলে ফেলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এসএসসি খাতা মূল্যায়নে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

    এপ্রিল 10, 2026
    স্বাস্থ্য

    হামে শিশুদের মর্মান্তিক মৃত্যুর দায় কি ইউনুস–নূরজাহান নিবেন?

    এপ্রিল 10, 2026
    বাংলাদেশ

    হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.