Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬৮ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন প্রক্রিয়ায় এনটিআরসিএ
    বাংলাদেশ

    ৬৮ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন প্রক্রিয়ায় এনটিআরসিএ

    Najmus Sakibজানুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

    এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যাচাই–বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন দিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

    এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সপ্তম গণবিজ্ঞপ্তির প্রস্তুতির অংশ হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের কিছু বেশি শূন্য পদের তথ্য পাওয়া যায়। এসব পদের সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়।

    যাচাই-বাছাই শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব পদের মধ্যে ৬৮ হাজার পদই প্রকৃত শূন্য হিসেবে চিহ্নিত হয়। এসব পদের বিপরীতে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে এনটিআরসিএ।

    এর আগে, ২০২৫ সালের ১৭ জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তী সময়ে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ পূরণ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

    এনটিআরসিএ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাড়ে ৪ বছরের সাজা এড়াতে ৩২ বছরের পলাতক জীবন

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.