Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি
    বাংলাদেশ

    জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি

    মনিরুজ্জামানজানুয়ারি 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ড. আসিফ নজরুল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব যোদ্ধার অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে। তিনি জানান, আইন মন্ত্রণালয় ইতিমধ্যে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করার জন্য একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে।

    আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি। পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। “অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম নিয়েছিল, সেই কারণে তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে,” তিনি বলেন।

    তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। বিশ্বের বিভিন্ন দেশে আরব বসন্ত বা সমসাময়িক গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের জন্য দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছে।

    আইন উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদ দায়মুক্তি আইনের বৈধতা স্বীকার করে। ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পরও মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল। এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় জুলাইযোদ্ধাদের জন্য দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ, এটি আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। “জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব,” পোস্টে উল্লেখ করেন আসিফ নজরুল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জবের বন্যা’র পর এবার বেসরকারীকরণের জোয়ার

    আগস্ট 12, 2026
    বাংলাদেশ

    পাবনার আটঘরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি মিনি তেল পাম্পসহ চারটি দোকান

    আগস্ট 12, 2026
    বাংলাদেশ

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.