Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অনিয়মের শিকার সড়ক প্রকল্প, প্রশাসকের দ্বারস্থ এলাকাবাসী
    বাংলাদেশ

    অনিয়মের শিকার সড়ক প্রকল্প, প্রশাসকের দ্বারস্থ এলাকাবাসী

    এফ. আর. ইমরানজানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাগাড়ী এলাকার সড়ক মেরামত কাজ চলছে। ছবি: ইত্তেফাক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাগাড়ী আঞ্চলিক সড়কের মেরামত কাজ ঠিকাদারের ইচ্ছামত হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। সড়কের দুই পাশে সাব-বেজ তৈরিতে ব্যবহার করা হচ্ছে অতি নিম্নমানের ইট, খোয়া ও বালু। বিশেষ করে সড়কের দুই পাশে তিন ফিট প্রশস্ত সোল্ডার তৈরি করার কথা থাকলেও খাল থেকে কাদামাটি তুলে এটি ব্যবহার করা হচ্ছে, ফলে সোল্ডার খুবই সরু হয়ে যাচ্ছে।

    এ বিষয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ জমা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে। একই সঙ্গে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।

    উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগের “উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প” এর আওতায় তাড়াশ উপজেলা হেডকোয়ার্টার থেকে কাটাগাড়ী পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক মেরামতের কাজ পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুস এন্ড ব্রাদার্স। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৫২ লাখ ৬৫ হাজার ১৩৭ টাকা, চুক্তিমূল্য ১৯ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ১৯৫ টাকা।

    সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন সিরাজগঞ্জের মির্জা সাইফুল ও মাহবুব চৌধুরী। তবে এলাকাবাসীর অভিযোগ, তারা চুক্তি অনুযায়ী কাজ করছেন না। অতি নিম্নমানের খোয়া ও বালু ব্যবহার করে সড়কের দুই পাশে সাব-বেজ তৈরি করা হচ্ছে। বর্ষা শুরু হলে সোল্ডারের মাটি ধ্বসে খালের মধ্যে যাবে এবং সড়কের দুই পাশে ভাঙন ধরবে বলে তারা আশঙ্কা করছেন।

    এলাকাবাসী জানান, ২০২৫ সালের ডিসেম্বরের ৭ তারিখে ১১০ জনের স্বাক্ষরে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পর জেলা প্রকৌশলীর কার্যালয়কেও লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

    সরেজমিনে দেখা গেছে, কাটাগাড়ী সড়কের ভাদাশ ও সেরাজপুর গ্রাম এলাকায় কয়েকজন শ্রমিক খাল থেকে কাদামাটি তুলে সরু সোল্ডারে ফেলছেন। একই সঙ্গে ভোগলমান চার মাথা গ্রামে নিম্নমানের ইট ও খোয়া মজুদ করা হয়েছে।

    উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়াহাব মনির বলেন, “সাব-ঠিকাদাররা চুক্তি অনুযায়ী কাজ করছেন না। স্পেসিফিকেশন বহির্ভূত খোয়া মজুদ করা হয়েছে। এটি মেরামত কাজে ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি সড়কের দুই পাশে কাদামাটি দিয়ে অত্যন্ত সরু সোল্ডার তৈরি করা হচ্ছে।”

    মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুস এন্ড ব্রাদার্সের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাব-ঠিকাদার মির্জা সাইফুল ফোনে কল কেটে দেন, পরে রিসিভ করেননি। মাহবুব চৌধুরী পরে কথা বলবেন বলে ফোন রাখলেও তাকে পাওয়া যায়নি।

    উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক জানান, সাব-ঠিকাদারদের চুক্তি অনুযায়ী কাজ করার জন্য বেশ কয়েকটি চিঠি দেওয়া হয়েছে।
    সিরাজগঞ্জ জেলা প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, “আমি বিষয়গুলো দেখছি, যা করা সম্ভব তা করা হবে।”

    জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “কাটাগাড়ী সড়ক মেরামত কাজে অনিয়মের অভিযোগ ডাকযোগে পাওয়া গেছে। জেলা প্রকৌশলীর কাছে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ২০২৬ সালের হজযাত্রীদের মক্কায় প্রবেশে নুসুক কার্ড বাধ্যতামূলক

    এপ্রিল 8, 2026
    বাংলাদেশ

    হামের ভয়াবহতা বাড়ছেই: ২৩ দিনে ১৪৯ শিশুর মৃত্যু

    এপ্রিল 8, 2026
    বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি ‘বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.