Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘ওনারা উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি’, অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে দেবপ্রিয় ভট্টাচার্য
    বাংলাদেশ

    ‘ওনারা উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি’, অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে দেবপ্রিয় ভট্টাচার্য

    এফ. আর. ইমরানজানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ শীর্ষক সম্মেলনে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয়। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘ওনারা নতুন শক্তির কথা বলে শেষ বিচারে যেয়ে একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। সে জন্য ওনারা আচরণও করতে পারলেন না। ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে, ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কি না।’

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছিল, তা কার্যকর করতে যে সক্ষমতা, অংশীজনের অংশগ্রহণ এবং উন্মুক্ততা প্রয়োজন ছিল, তা তারা দেখাতে পারেনি।

    তিনি বলেন, সংলাপের ক্ষেত্রে সরকার মূলত রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। জাতীয় উত্থান, জাতীয় জাগরণ ও জাতীয় অংশগ্রহণের মাধ্যমে অংশীজনদের সম্পৃক্ত করে নতুন বন্দোবস্ত গড়ে তোলার চিন্তা সামনে আনা হয়নি। সংলাপে অংশীজনদের মতামত না নেওয়াকে তিনি বড় ধরনের সমস্যা হিসেবে উল্লেখ করেন।

    দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, এর প্রথম ফলাফল হলো—যাঁরা নতুন বন্দোবস্তের কারিগর হতে চেয়েছিলেন, তারা শেষ পর্যন্ত পুরোনো বন্দোবস্তের অংশ হয়ে গেছেন। তারা নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে ঢুকে পড়েছেন এবং ব্যয়বহুল নির্বাচনের অংশ হয়েছেন। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করলেও নির্বাচনী ব্যয় কমাতে তারা ব্যর্থ হয়েছেন।

    দ্বিতীয় ফলাফল হিসেবে তিনি বলেন, পুরোনো বন্দোবস্তের ধারক ও বাহক কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর পুনরুত্থান ঘটেছে। গণ-অভ্যুত্থানের পর ব্যবসায়ীরা দেশ ছেড়েছেন, রাজনীতিবিদেরা আত্মগোপনে গেছেন, কিন্তু আমলারা ফিরে এসেছেন। কারণ, পুরোনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক হলো আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রকে পুনরায় ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

    সংবাদ সম্মেলনে আগামী সরকারের জন্য ১২টি নীতি বিবৃতি ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি উপস্থাপন করা হয়। নীতি সুপারিশগুলো তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং জাতীয় কর্মসূচি উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য আসিফ ইব্রাহিম, রাশেদা কে চৌধূরী, শাহীন আনাম ও সুলতানা কামালসহ অন্যরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ইইউ ও জি-৭৭

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ

    জুলাই 17, 2026
    বাংলাদেশ

    অনিয়মের অভিযোগে আটাব নির্বাচন স্থগিত

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.