Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চব্বিশের অভ্যুত্থান মামলায় জয় ও পলকের বিচার শুরু ১৮ ফেব্রুয়ারি
    বাংলাদেশ

    চব্বিশের অভ্যুত্থান মামলায় জয় ও পলকের বিচার শুরু ১৮ ফেব্রুয়ারি

    Najmus Sakibজানুয়ারি 21, 2026Updated:জানুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চব্বিশের অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিচার শুরু হচ্ছে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

    অভিযোগ গঠনের শুনানিতে গ্রেপ্তার পলককে আদালতে হাজির করা হয়। সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার বিচার কার্যক্রম তার অনুপস্থিতিতেও চলবে।

    পলকের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী লিটন আহমেদ। জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম। শুনানি শেষে ট্রাইব্যুনাল দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং অব্যাহতির আবেদনের শুনানি নাকচ করে।

    গেল ১১ জানুয়ারি প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন। সেই সময় তিনটি অভিযোগ পড়ে শোনানো হয় এবং বিচার শুরু করার আবেদন করেন।

    মামলার তিনটি অভিযোগে বলা হয়েছে

    জয়ের ‘নির্দেশে’ ২০২৪ সালের ১৪ জুলাই রাতে পলক ফেইসবুকে উসকানি দেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সশস্ত্র বাহিনী’ হামলা চালায়।

    আসামিরা ইন্টারনেট বন্ধ করে ‘মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা’ দেন। এছাড়া আসামিরা হত্যায় সহায়তা করেন। পুলিশের এবং দলীয় ‘সন্ত্রাসী বাহিনীর’ হামলায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন শহীদ হন। তিন নম্বর অভিযোগে বলা হয়, আসামিরা উত্তরায় ৩৪টি হত্যায় সহায়তা করেন।

    মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণ করে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আদালত গ্রহণ করে।

    চব্বিশের অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায় আসে গত ১৭ নভেম্বর। সেই রায়ে জয়ের মা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    র‍্যাব বিলুপ্তির প্রস্তাব টিআইবির

    মার্চ 5, 2026
    শিক্ষা

    রাবিতে জিএস আম্মারের উগ্র আচরণে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা

    মার্চ 5, 2026
    বাংলাদেশ

    বেতন-বোনাস বকেয়ার অনিশ্চয়তায় ২৬৬ কারখানা

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.