Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘সাদ্দাম আপনি চিৎকার করে কাঁদেন’
    বাংলাদেশ

    ‘সাদ্দাম আপনি চিৎকার করে কাঁদেন’

    এফ. আর. ইমরানজানুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: ইত্তেফাক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কারাগারে থাকা অবস্থায় লেখা একটি চিঠির শেষ লাইনের বেদনাই বাস্তবে ধরা দিল যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দিয়ে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের সেই চিঠির কথা তুলে ধরেছেন। পোস্টের সঙ্গে তিনি সাদ্দামের লেখা চিঠির একটি ছবিও যুক্ত করেন।

    শাওন তার পোস্টে উল্লেখ করেন, কারাগারে থাকা অবস্থায় সাদ্দাম চিঠিতে লিখেছিলেন—“মায়ের দিকে খেয়াল রাখিস। আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না—এইটাই কষ্ট।” তিনি লেখেন, ছেলেটা আজ তার বাবার কোলে উঠেছে। এরপর সংশোধন করে লেখেন, কারা ফটকে সাদ্দাম আজ তার ৯ মাস বয়সী ‘মৃত’ ছেলেটাকে প্রথমবারের মতো কোলে নিয়েছে।

    পোস্টে আরো বলা হয়, সংবাদে দেখা গেছে—মৃত সন্তানকে কোলে নিয়ে সাদ্দাম তার স্ত্রীর মরদেহ স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েন।

    সাদ্দামের উদ্দেশে শাওন লিখেছেন, তিনি যেন কাঁদেন, অনেক কাঁদেন, চিৎকার করে কাঁদেন এবং অভিশাপ দেন সেই মানুষরূপী অমানুষদের, যাদের কারণে আজ তাকে এমন দৃশ্য দেখতে হয়েছে।

    পোস্টের শেষ অংশে তিনি একটি প্রশ্নও তোলেন। শাওন লেখেন—এই চিঠির কি কোনো জাদুঘরে স্থান হবে, মাননীয় উপদেষ্টাদের দল?

    উল্লেখ্য, স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালী ও নয় মাস বয়সী শিশু সন্তান নাজিমের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকেই শেষবারের মতো তাদের মরদেহ দেখেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাফটকে আনা হলে কারা কর্তৃপক্ষ পাঁচ মিনিটের জন্য ছয়জন স্বজনসহ সাদ্দামকে মরদেহ দেখার সুযোগ দেয়।

    পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং তার শিশুসন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হতাশাজনিত কারণে সন্তান হত্যার পর আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

    স্বজনদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক মামলায় কারাবন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ায় মরদেহ কারাফটকে এনে শেষ দেখার ব্যবস্থা করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সদরঘাটে দুর্ঘটনা: ২ তদন্ত কমিটি, ২ লঞ্চের রুট পারমিট বাতিল

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    দুর্ঘটনায় বাবা-মা হারানো শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

    মার্চ 18, 2026
    বাংলাদেশ

    সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার, নিহত ১

    মার্চ 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.