Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পি কে হালদারের সহযোগী নাহিদার ভবন, প্লট ও ফ্ল্যাট জব্দের আদেশ
    বাংলাদেশ

    পি কে হালদারের সহযোগী নাহিদার ভবন, প্লট ও ফ্ল্যাট জব্দের আদেশ

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুনীতি দমন কমিশনের (দুদক) তদন্তের অংশ হিসেবে পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশ অনুযায়ী, জব্দ করা হচ্ছে ছয়তলা আবাসিক ভবন, দুটি প্লট ও একটি ফ্ল্যাট।

    আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ পি কে হালদারের সহযোগী নাহিদার সম্পদ জব্দের আবেদন করেন। জব্দকৃত সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা।

    জব্দকৃত সম্পদের বিবরণ:

    • রাজধানীর ধানমন্ডিতে ৩,১৮৩ বর্গফুটের ফ্ল্যাট
    • উত্তরা এলাকায় ৩ কাঠার একটি প্লট
    • চট্টগ্রামের খুলশীতে ১০ শতক জমিতে নির্মিত ৬ তলা আবাসিক ভবন
    • নারায়ণগঞ্জে ৬ কাঠার দুটি প্লট (প্রতি প্লট ৩ কাঠা)

    আবেদনে উল্লেখ করা হয়েছে, নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে তদন্ত চলমান এবং গোপন সূত্রে জানা গেছে, তাঁর স্থাবর সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই আদালতের মাধ্যমে সম্পদ জব্দ করা অত্যন্ত প্রয়োজন বলে দাবি করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    তেল আছে, নেই ভিড়: ফাঁকা রাজধানীর ফিলিং স্টেশনগুলো

    এপ্রিল 29, 2026
    বাংলাদেশ

    বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪ নতুন উড়োজাহাজ

    এপ্রিল 29, 2026
    বাংলাদেশ

    মেধাভিত্তিক আমলাতন্ত্র গঠনে সরকারের কঠিন পথচলা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.