ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চার জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সোমবার (৯ ফেব্রুয়ারি) ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি, ১৯ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

