রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। ফ্ল্যাট হস্তান্তরে শহীদ ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমও উপস্থিত ছিলেন। ফ্ল্যাট হস্তান্তরের এই পদক্ষেপ শহীদ ওসমান হাদির পরিবারের প্রতি সমর্থন এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

