Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Feb 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানে টিসিবির ট্রাক সেলে থাকছে যেসব পণ্য
    বাংলাদেশ

    রমজানে টিসিবির ট্রাক সেলে থাকছে যেসব পণ্য

    হাসিব উজ জামানFebruary 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোজার পুরো সময়জুড়ে সারা দেশে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি এই সংস্থাটি।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ইতোমধ্যে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য কম দামে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়া হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজানে নিয়মিত পণ্য হিসেবে সয়াবিন তেল, ডাল ও চিনির সঙ্গে এবার যুক্ত হচ্ছে ছোলা ও খেজুর। এতে সাধারণ মানুষের ইফতার ও সাহরির প্রয়োজন মেটানো সহজ হবে বলে আশা করছে টিসিবি।

    তবে ট্রাকসেলে কোন পণ্য কত পরিমাণে বিক্রি হবে এবং দাম কত নির্ধারণ করা হবে—সে বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

    সূত্র জানায়, রমজান শুরুর আগের দিন থেকেই টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। এতে বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর চাপ কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্বাচনে সম্মানী ভাতার ফাঁদ: ভোট কর্মকর্তাদের সতর্ক করল ইসি

    February 11, 2026
    বাংলাদেশ

    জাল ভোট ও ব্যালট ছিনতাইকারীদের উদ্দেশে কড়া বার্তা র‍্যাব ডিজির

    February 11, 2026
    বাংলাদেশ

    বৈধ উৎস থাকলে ৫ কোটি টাকাও বহনযোগ্য: ইসি সচিব

    February 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.