ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলারে এ তথ্য জানান তিনি।
মোদি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর প্রচেষ্টার প্রতি শুভকামনা ও সমর্থন জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বার্তা দিয়েও তারেক রহমানকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।


