Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক ইউনিয়ন, তিন এমপি: রাউজানে নতুন ইতিহাস
    বাংলাদেশ

    এক ইউনিয়ন, তিন এমপি: রাউজানে নতুন ইতিহাস

    Najmus SakibFebruary 14, 2026Updated:February 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়ন আবারও আলোচনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই একটি ইউনিয়ন থেকেই নির্বাচিত হয়েছেন তিনজন সংসদ সদস্য। তিনজনই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। ফল ঘোষণার পর পুরো ইউনিয়নে উৎসবের আবহ তৈরি হয়েছে।

    নির্বাচিতরা হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের সাঈদ আল নোমান।

    চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নূরী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট। জামায়াতে ইসলামীর মো. শাহাজাহান মঞ্জু পেয়েছেন ২২ হাজার ১১৮ ভোট। বড় ব্যবধানে এই জয়ে নিজ এলাকায় তার অবস্থান আরও শক্ত হলো।

    রাঙ্গুনিয়া আসনে জয়ী হয়েছেন তার ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট। প্রচারণায় হুম্মাম তার বাবা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক আদর্শ ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি নিজেকে সেই ধারার উত্তরসূরি হিসেবে উপস্থাপন করেন।

    চট্টগ্রাম-১০ আসনে জয় পেয়েছেন সাঈদ আল নোমান। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জমান হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।

    সাঈদ আল নোমান বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানর ছেলে। তিনি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বর্তমানে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতির দায়িত্বে আছেন। তার বাবা আগেও এ এলাকা থেকে একাধিকবার সংসদ সদস্য ও মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

    গহিরা ইউনিয়নের এই প্রভাব নতুন নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এখান থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন তারা সবাই ছিলেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী।

    সেবার চট্টগ্রাম-৬ আসনে টানা পঞ্চমবার জয় পান এবিএম ফজলে করিম চৌধুরী। একই ইউনিয়নের বক্সে আলী চৌধুরী বাড়ি থেকে নির্বাচিত হন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-৯ আসনে। একই গ্রামের রকিব উদ্দিন মুন্সি বাড়ির সন্তান মহিউদ্দীন বাচ্চু চট্টগ্রাম-১০ আসনে সংসদ সদস্য হন।

    টানা দুই নির্বাচনে দুই ভিন্ন দলের তিনজন করে সংসদ সদস্য উপহার দিয়ে গহিরা ইউনিয়ন আবারও প্রমাণ করল তার রাজনৈতিক গুরুত্ব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

     গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, ক্ষমতা ও নীতিতে আসবে যেসব পরিবর্তন

    February 14, 2026
    বাংলাদেশ

    জনগণের রায়: সময়ের সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ

    February 14, 2026
    বাংলাদেশ

    নির্বাচনে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: কমনওয়েলথ

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.