Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি
    বাংলাদেশ

    নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি

    Najmus SakibFebruary 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির শীর্ষ নেতারা ইতোমধ্যেই নতুন সরকারের কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করেছেন। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগও শপথ অনুষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।

    মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানের জন্য মোট ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল এসব গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সম্পূর্ণ সার্ভিসিং সম্পন্ন করেছে। এই গাড়িগুলো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাসা থেকে বঙ্গভবনে আনা-নেওয়ার পাশাপাশি নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের ব্যবহারের জন্যও প্রস্তুত রাখা হয়েছে।

    নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠের পর নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পাঠ করানোর আয়োজন করছে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বঙ্গভবন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পাঠ করাবেন। তবে প্রয়োজনে তিনি মনোনীত ব্যাক্তির মাধ্যমে অনুষ্ঠান পরিচালনার বিকল্পও রাখতে পারেন। সূত্র অনুযায়ী, এ ক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেওয়া হতে পারে।

    বঙ্গভবন সূত্র জানিয়েছে, শুক্রবার থেকেই দরবার হলে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। দরবার হল সাজানোর পাশাপাশি আপ্যায়নের আয়োজনও চলছে। আনুমানিক এক হাজার অতিথির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী অতিথি সংখ্যা সামান্য কম-বেশি হতে পারে। চূড়ান্ত তালিকা পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বঙ্গভবন প্রশাসন।

    শপথ অনুষ্ঠানের দিন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের গাড়ি সরবরাহ করা হবে। গাড়িগুলোর মধ্যে রয়েছে পূর্বে বিশেষ শুল্ক সুবিধায় আমদানি করা ৩০টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়ির মধ্যে ২৬টি টয়োটা ল্যান্ড ক্রুজার এবং চারটি টয়োটা হারিয়ার রয়েছে। দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গাড়িগুলো সংস্কারে প্রায় ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। এছাড়া বন্দর মাশুল বাবদ সরকারকে দিতে হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা, রেজিস্ট্রেশন ব্যয় আলাদা।

    মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শপথ আয়োজনের প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রিসভা চূড়ান্ত সংখ্যার সিদ্ধান্ত নিলে, সম্ভাব্য চাহিদা অনুযায়ী গাড়ি সরবরাহ নিশ্চিত করা হবে। উল্লেখ্য, দ্বাদশ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ৩৬টি গাড়ি সরবরাহ করা হয়েছিল; এবার এই সংখ্যা ৫০-এ উন্নীত করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্বাচনে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: কমনওয়েলথ

    February 14, 2026
    বাংলাদেশ

    নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

    February 14, 2026
    বাংলাদেশ

    এক ইউনিয়ন, তিন এমপি: রাউজানে নতুন ইতিহাস

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.