Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, ফেব্রু. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বিএনপি আগ্রহী নয়: মোস্তফা ফিরোজ
    বাংলাদেশ

    রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বিএনপি আগ্রহী নয়: মোস্তফা ফিরোজ

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোস্তফা ফিরোজ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই কর্মকর্তাকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু পরে তা বাতিল করা হয়েছিল।

    এবার সরওয়ার আলমকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

    রাষ্ট্রপতির প্রেসসচিবের পুনঃনিয়োগের মাধ্যমে তারেক রহমান সরকার রাষ্ট্রীয় রীতিনীতি এবং সাংবিধানিক নিয়ম-কানুন রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও বিশ্লেষক মোস্তফা ফিরোজ। তিনি মনে করেন, ‘সহসা রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে না।’

    আজ বুধবার নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-এ এক ভিডিওতে মোস্তফা ফিরোজ বলেন, ‘বিষয়টা খুব স্পষ্ট। নতুন সরকার চাইতে পারত, যেহেতু ইউনূস সরকার রাষ্ট্রপতির প্রেস ডিপার্টমেন্ট বন্ধ রেখেছে, আমরা কেন তা চালু করব। কিন্তু সরকার তা করেনি। এর মানে হলো রাষ্ট্রীয় রীতি-নীতি এবং সাংবিধানিক নিয়ম-কানুন রক্ষা করতে চায় তারেক রহমানের সরকার। এ থেকেই বোঝা যায়, খুব সহসা রাষ্ট্রপতি সরছেন না।’

    মোস্তফা ফিরোজ আরও বলেন, রাষ্ট্রপতির প্রেসসচিবের নিয়োগের মাধ্যমে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারকেও একটি বার্তা দিয়েছে। তিনি বলেন, ‘ড. ইউনূস যে অন্যায় কাজ করেছেন, সেই অন্যায়ের প্রতিবাদও জানানো হলো সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে নিয়োগের মাধ্যমে।’

    তিনি যোগ করেন, ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছিলেন, বিএনপি চাইলে আমি থাকতে পারি, না চাইলে চলে যাব। তিনি আশাবাদী যে তারেক রহমানের সরকার তাকে অপমান করবে না। তাকে মর্যাদা ও গুরুত্ব দেবে। সেই গুরুত্ব বিবেচনায় সরওয়ার আলমকে এক বছরের জন্য রাষ্ট্রপতির প্রেসসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে বিএনপির এখন খুব একটা আগ্রহ নেই।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাগেরহাটে চাঁদার অভিযোগে মাদরাসা কাজ বন্ধ, পুলিশ তদন্ত শুরু

    ফেব্রুয়ারি 25, 2026
    বাংলাদেশ

    চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

    ফেব্রুয়ারি 25, 2026
    বাংলাদেশ

    মন্ত্রিপরিষদে নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

    ফেব্রুয়ারি 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.