Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত
    বাংলাদেশ

    কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত

    Najmus Sakibমার্চ 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কুমিল্লা শিক্ষা বোর্ড | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এইচএসসি ফলাফলের বিপর্যয় জনিত কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। গত ৫ মার্চ কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিনের সিই করা চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    স্থগিত করা কলেজগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি, লক্ষ্মীপুরের চারটি, চাঁদপুরের দুটি এবং কুমিল্লার চারটি কলেজ অন্তর্ভুক্ত রয়েছে।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের মধ্যে যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ, তাদের ফলাফল সন্তোষজনক নয়। এই পরিস্থিতিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান এবং একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    স্থগিত কলেজগুলোর নামের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, চানপুর আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, রামগতি উপজেলার সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জিবগাও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, শরিফুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম মডেল কলেজ, লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ এবং দাউদকান্দি উপজেলার অজরা এস ই এস ডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ।

    কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম জানান, যেসব প্রতিষ্ঠান পরিচালনার শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং যাদের ফলাফল বিপর্যয়জনক, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে শর্ত পূরণ করলে এসব কলেজ পুনরায় একাডেমিক কার্যক্রমে ফিরতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ত্রয়োদশ সংসদের প্রথম বিল পাস, চাকরির বয়সসীমায় চূড়ান্ত সিদ্ধান্ত

    এপ্রিল 5, 2026
    বাংলাদেশ

    অবৈধ গ্রেপ্তার-হেফাজত রোধে দরকার সমন্বিত সংস্কার

    এপ্রিল 5, 2026
    বাংলাদেশ

    ‘জুলাইয়ের টেন্ডার কি একাই নিয়েছেন?’—বিরোধীদের ঘিরে পার্থের প্রশ্ন

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.