Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিলেন স্পিকার
    বাংলাদেশ

    শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিলেন স্পিকার

    এফ. আর. ইমরানমার্চ 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে।

    জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের বিরোধী দলের নেতা হিসেবে শফিকুর রহমানকে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    গত ১২ মার্চ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এতে বলা হয়, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১’-এর সংশ্লিষ্ট বিধানের আলোকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

    সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারবিরোধী দলগুলোর মধ্যে যে সংসদীয় দলের সদস্যসংখ্যা সবচেয়ে বেশি, সেই দলের নেতা হিসেবে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে বিবেচনা করা হয়েছে। একই ভিত্তিতে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর প্রায় সাত মাস পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    নির্বাচনের ফলাফলে বিএনপি সবচেয়ে বেশি ২০৯টি আসনে জয় লাভ করে। জামায়াতে ইসলামী পায় ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস ১টি করে আসনে বিজয়ী হয়েছে। পাশাপাশি ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরাও জয়লাভ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দুই দশক পর দিনাজপুরে নানা–নানির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

    মার্চ 15, 2026
    বাংলাদেশ

    কুমিল্লায় নতুন গ্যাসকূপ চালু, প্রতিদিন গ্রিডে যোগ হবে ৮০ লাখ ঘনফুট

    মার্চ 15, 2026
    বাংলাদেশ

    ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.