Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন বছরে শীর্ষ ২৫ ব্যাংকের কাতারে নিয়ে যেতে চাই এসবিএসি ব্যাংক
    ব্যাংক

    তিন বছরে শীর্ষ ২৫ ব্যাংকের কাতারে নিয়ে যেতে চাই এসবিএসি ব্যাংক

    কাজি হেলালমার্চ 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান শক্ত করতে আগামী তিন বছরের মধ্যে শীর্ষ ২০-২৫টি ব্যাংকের তালিকায় জায়গা করে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুল কবীর এক সাক্ষাৎকারে এ লক্ষ্য তুলে ধরেছেন।

    ২০১৩ সালের ৩ এপ্রিল যাত্রা শুরু করা এসবিএসি ব্যাংক চলতি বছরে ১৩ বছর পূর্ণ করতে যাচ্ছে। বর্তমানে ব্যাংকটি ৯০টি শাখা, ৩২টি উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৭৭টি এটিএম বুথের মাধ্যমে সেবা দিচ্ছে। এর মধ্যে ১০টি শাখায় শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    ব্যাংকটির মোট আমানত প্রায় ১১ হাজার কোটি টাকা এবং ঋণ বিতরণ ৯ হাজার ২৬৫ কোটি টাকা। ঋণ-আমানত অনুপাত (এডিআর) ৮২ শতাংশ, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা। ব্যাসেল-৩ মানদণ্ড অনুযায়ী মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) ১৪ দশমিক ২২ শতাংশ, যা ব্যাংকের আর্থিক সক্ষমতার ইতিবাচক ইঙ্গিত দেয়।

    ব্যাংক খাতে খেলাপি ঋণ একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এ বিষয়ে মঈনুল কবীর জানান, কোভিড-পরবর্তী পরিস্থিতি এবং ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতায় অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব হিসেবে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। তবে গ্রাহকদের সহায়তা এবং ব্যবসা পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

    ডিজিটাল সেবার প্রসারকে অগ্রাধিকার দিচ্ছে ব্যাংকটি। গ্রাহকরা যাতে ঘরে বসেই বিভিন্ন বিল পরিশোধসহ ব্যাংকিং সেবা নিতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে গ্রাহকদেরও সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি, বিশেষ করে ওটিপি বা সন্দেহজনক লিংক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন।

    এসবিএসি ব্যাংক বড় করপোরেট ঋণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং কৃষিভিত্তিক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমানে মোট ঋণের প্রায় ৩৮ শতাংশ এসএমই খাতে রয়েছে, যা ভবিষ্যতে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্থা ও অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে ব্যাংকটি।

    ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনার কাজে স্বাধীনতা দিচ্ছে বলেও জানান এমডি। তিনি বলেন, বোর্ড সদস্যরা অভিজ্ঞ ও পেশাদার হওয়ায় তারা নীতিগত দিকনির্দেশনা দিলেও দৈনন্দিন কার্যক্রম বা ঋণ অনুমোদনে হস্তক্ষেপ করছেন না।

    সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে আস্থার সংকট দেখা দিলেও এসবিএসি ব্যাংক গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মঈনুল কবীরের দাবি, কোনো গ্রাহক চেক জমা দিয়ে অর্থ না পাওয়ার ঘটনা ঘটেনি। বরং গত কয়েক মাসে গ্রাহক আমানত প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যদিও করপোরেট আমানত কিছুটা কমেছে।

    বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে রেমিট্যান্স প্রবাহে সাময়িক চাপ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। বিশেষ করে প্রবাসীরা দেশে এসে আটকে পড়া এবং নতুন জনশক্তি রপ্তানি কমে যাওয়ায় এ প্রভাব পড়তে পারে।

    এসবিএসি ব্যাংকের লক্ষ্য হলো একটি শক্তিশালী, জনমুখী ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। করপোরেট খাতের পাশাপাশি সাধারণ গ্রাহক ও এসএমই খাতে সেবা বিস্তারের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পরিকল্পনা রয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    বাংলাদেশ ব্যাংক সংস্কার কেন অপরিহার্য?

    মার্চ 31, 2026
    ব্যাংক

    জামানত ছাড়াই ১০ লাখ টাকার ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক

    মার্চ 31, 2026
    ব্যাংক

    শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকের বিনিয়োগ কোথায় যায়?

    মার্চ 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.