Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্পোরেট ব্যাংকিংয়ে মাইলফলক: ব্র্যাক ব্যাংকের লেনদেন ছাড়াল ২.২৭ লাখ কোটি টাকা
    ব্যাংক

    কর্পোরেট ব্যাংকিংয়ে মাইলফলক: ব্র্যাক ব্যাংকের লেনদেন ছাড়াল ২.২৭ লাখ কোটি টাকা

    কাজি হেলালএপ্রিল 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের কর্পোরেট ডিজিটাল ব্যাংকিং খাতে বড় সাফল্য অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এ গত বছরে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকা। একই সময়ে এই প্ল্যাটফর্মে প্রায় ৮০ লাখ লেনদেন সম্পন্ন হয়েছে।

    ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় কর্পনেটে লেনদেনের পরিমাণ বেড়েছে ৪৩ শতাংশ এবং লেনদেন সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৮ শতাংশ। এতে স্পষ্ট যে, কর্পোরেট গ্রাহকদের মধ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ ব্যবসাপ্রতিষ্ঠান কর্পনেট সেবার সঙ্গে যুক্ত রয়েছে। গত বছর নতুন করে ৯০০টির বেশি কর্পোরেট গ্রাহক এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছে। সক্রিয় ব্যবহারকারীর হার প্রায় ৬৫ শতাংশ, এবং ব্যবহারকারীদের বড় অংশই দৈনন্দিন ব্যাংকিং কাজে নিয়মিত কর্পনেট ব্যবহার করছে।

    এই প্ল্যাটফর্মের মাধ্যমে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে লেনদেন করা যায়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো তাদের নগদ প্রবাহ ও আর্থিক অবস্থার তথ্য সহজেই পর্যবেক্ষণ করতে পারে। উল্লেখযোগ্যভাবে, গত বছরের মোট লেনদেনের মধ্যে প্রায় ৮৫ শতাংশই সম্পন্ন হয়েছে ডিজিটাল পদ্ধতিতে।

    কর্পনেট ব্যবহারকারীদের মধ্যে রয়েছে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ কোম্পানি, ওষুধ ও ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাত, এনজিও, দূতাবাস, শিপিং ও এয়ারলাইনসসহ বিভিন্ন খাতের বড় গ্রাহক।

    ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান জানিয়েছেন, কর্পনেট সেবা ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিক করেছে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে নতুন সেবা ও ডেটা-ভিত্তিক বিশ্লেষণ যুক্ত করে কর্পোরেট ব্যাংকিংকে আরও কার্যকর ও স্বচ্ছ করার পরিকল্পনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    মর্টগেজ জালিয়াতিতে আইসিবি ইসলামিক ব্যাংকে কোটি টাকা আত্মসাৎ

    এপ্রিল 2, 2026
    ব্যাংক

    ব্যাংক খাতে ঝুঁকি কমাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 2, 2026
    অর্থনীতি

    পাচারকৃত অর্থ উদ্ধারে ৬ শিল্পগোষ্ঠীর সঙ্গে ৩৬ চুক্তি

    এপ্রিল 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.