এমএফএস সেবা ট্রাস্ট অ্যান্ড পের পরিবেশক, ডিলার ও মার্চেন্টদের জন্য বিশেষ অর্থায়ন সুবিধা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। ঢাকার জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থিত ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই সুবিধার উদ্বোধন করা হয়।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংক ও ট্রাস্ট অ্যান্ড পে–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই অর্থায়ন সুবিধার আওতায় ট্রাস্ট অ্যান্ড পে–এর পরিবেশক নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় চলতি মূলধন সরবরাহ করা হবে। ব্যাংকটির মতে, এই উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে সহায়ক হবে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশেও এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

