প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর–এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জিয়াউর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মো. জিয়াউর রহমান দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি শাখা ব্যবস্থাপক, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান, সিন্ডিকেশন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সিং বিভাগের প্রধান এবং করপোরেট বিজনেস বিভাগের প্রধানসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া কমপ্লায়েন্স ব্যবস্থাপনায়ও তিনি বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রাইম ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
পদোন্নতির আগে ২০২১ সাল থেকে তিনি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি ব্যাংকটির চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবেও দায়িত্বে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

