Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিজিটাল মুদ্রা চালুর পথে বাংলাদেশ ব্যাংক
    ব্যাংক

    ডিজিটাল মুদ্রা চালুর পথে বাংলাদেশ ব্যাংক

    মনিরুজ্জামানঅক্টোবর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে দ্রুত বিস্তৃত হচ্ছে ক্রিপ্টোকারেন্সির বাজার। পুঁজিবাজারের মতোই চলে এই ভার্চুয়াল মুদ্রার লেনদেন। বৈধতা না থাকলেও বাংলাদেশেও এর প্রতি আগ্রহ বাড়ছে, বিশেষ করে তরুণ প্রজন্ম ও ফ্রিল্যান্সারদের মধ্যে।

    দেশে ক্রিপ্টো লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বাইনান্স। অনেক ফ্রিল্যান্সার তাদের পারিশ্রমিক ক্রিপ্টোতে নিচ্ছেন এবং বাইনান্সের মাধ্যমে তা স্থানীয় মুদ্রায় রূপান্তর করছেন। বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে বিটকয়েনসহ সব ধরনের ভার্চুয়াল মুদ্রা লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দেয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের লেনদেন অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি বাড়ায়। ২০১৭ ও ২০২১ সালে কেন্দ্রীয় ব্যাংক আবারও সতর্কবার্তা দেয়—ক্রিপ্টো লেনদেনে আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকি উভয়ই রয়েছে। তবু বাস্তবে নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই। ডিজিটাল লেনদেনের সুযোগ থাকায় মানুষ গোপনে ক্রিপ্টো ব্যবহার করছে।

    বাংলাদেশ ব্যাংক নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০২২–২৩ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাবনার কথা বলেছিলেন। এরপর আরও তিনটি বাজেট এসেছে, কিন্তু বিষয়টি এখনো কাগজেই রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ডিজিটাল মুদ্রা চালুর আলোচনা হয়নি। বিষয়টি বড় ও সময়সাপেক্ষ।’ প্রতিবেশী ভারত ২০২২ সালের ডিসেম্বরে নিজেদের ডিজিটাল মুদ্রা চালু করেছে।

    বিশ্বে প্রথম ক্রিপ্টোকারেন্সি চালু হয় ২০০৯ সালে। ১৬ বছরে এর বাজার কয়েক হাজার গুণ বেড়েছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো বিটকয়েন, যার বাজারমূল্য ৯১৬.১৬ বিলিয়ন ডলার। এরপর ইথেরিয়াম (৪৮৩.৮ বিলিয়ন), বাইনান্স কয়েন (১৬৮.১৪ বিলিয়ন), টিথার (৭৭.৯৯ বিলিয়ন), এক্সআরপি (৪৭.৫৪ বিলিয়ন) ও ইউএসডি কয়েন (৪২.১৬ বিলিয়ন) রয়েছে। কয়েনজেকোর তথ্য অনুযায়ী, বর্তমানে ১৮ হাজারের বেশি ক্রিপ্টোকারেন্সি ট্র্যাক করা হচ্ছে। ট্যানজেমের হিসাবে ২০২২ সালের শেষে টোকেনের সংখ্যা ৩৭ মিলিয়নেরও বেশি ছিল, যদিও অনেকগুলো এখন নিষ্ক্রিয়।

    বাইনান্স বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। ২০১৭ সালে চীনের চাংপেং ঝাও এটি প্রতিষ্ঠা করেন। চীনের কঠোর অবস্থানের পর এটি জাপান, পরে মাল্টায় স্থানান্তরিত হয়। বর্তমানে এটি বিকেন্দ্রীভূতভাবে পরিচালিত হয় এবং ১৯০টিরও বেশি দেশে সেবা দিচ্ছে। বাংলাদেশে ফ্রিল্যান্সারদের পাশাপাশি অনলাইন বেটিংসহ অবৈধ লেনদেনেও বাইনান্স ব্যবহৃত হচ্ছে। যেহেতু এসব কার্যক্রমে ব্যাংকিং চ্যানেল নিষিদ্ধ, তাই ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলো বিকল্প পথ হয়ে উঠছে। এতে মানি লন্ডারিংয়ের ঝুঁকিও বাড়ছে।

    আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে আয় করা অনেক ফ্রিল্যান্সার বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা এড়াতে ক্রিপ্টোর ওপর নির্ভর করছেন। ঢাকার মিরপুরের ফ্রিল্যান্সার কায়েস মোহাম্মদ সোহেল বলেন, ‘বাইনান্সে পেমেন্ট নেওয়া সহজ। ডলারের দর বাড়লে বিক্রিতে বাড়তি লাভও হয়।’ ফ্রিল্যান্সাররা বাইনান্সে পাওয়া ক্রিপ্টো বাংলাদেশে থাকা এজেন্টদের কাছে বিক্রি করে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে সহজেই টাকা তুলছেন। এতে সময় ও খরচ দুটোই কম।

    বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে—ক্রিপ্টো অনিয়ন্ত্রিত হওয়ায় প্রতারণা, লোকসান ও অবৈধ অর্থায়নের ঝুঁকি অনেক। তবুও ডিজিটাল প্ল্যাটফর্মের বিকাশে গোপনে এর ব্যবহার বাড়ছে। ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান চেনালাইসিসের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৫১টি দেশের ক্রিপ্টো ব্যবহার সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫। শীর্ষে আছে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বাংলাদেশের পেছনে আছে মিয়ানমার (৭৮), শ্রীলঙ্কা (৭২) ও নেপাল (৭১)। পাকিস্তানের অবস্থান ৯, যুক্তরাষ্ট্র ৪ এবং অস্ট্রেলিয়া ৩৯ নম্বরে। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নজরদারির মধ্যেও ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ ক্রিপ্টোর ব্যবহার ঠেকাতে পারছে না। এই বাস্তবতায় ব্যবহারকারীদের জন্য সুযোগ যেমন আছে, ঝুঁকিও তেমনি বিশাল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.