Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থবছরে ২০৯ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
    ব্যাংক

    অর্থবছরে ২০৯ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

    মনিরুজ্জামানঅক্টোবর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। এর সঙ্গে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। তবে দেশে বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে না বাড়ায় আমদানি ব্যয় কমেছে। এতে বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে ডলারের দাম কমার কথা। কিন্তু রেমিট্যান্স ও রপ্তানি আয় ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

    কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ২০৮ কোটি ৮০ লাখ ডলার কিনেছে। শুধু গতকাল বৃহস্পতিবার ১০টি ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ ডলার কেনা হয়। তখন প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়। এর আগে সোমবার ৮টি ব্যাংক থেকে ১০ কোটি ৪০ লাখ ডলার কেনা হয়েছিল। ওই সময় অকশন পদ্ধতিতে প্রতি ডলারের দাম ছিল ১২১ টাকা ৭৫ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা।

    অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনলে টাকার সরবরাহ বাড়ে, যা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। ডলারের দাম কমে গেলে তা মূল্যস্ফীতি কমাতে সাহায্য করত। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সম্ভবত রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বজায় রাখতেই এই পথে এগোচ্ছে।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ ব্যাংক যখন বাজার থেকে ডলার কেনে, তখন টাকার সরবরাহ বেড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ে। অন্যদিকে, যদি ডলার না কেনা হয়, তাহলে দাম কিছুটা কমে গিয়ে মুদ্রাস্ফীতি কমার সুযোগ তৈরি হতো। ব্যাংক মূল্যস্ফীতি কমানোর কথা বললেও উল্টো পথে যাচ্ছে কেন, সেটা প্রশ্নের বিষয়।” তিনি আরও বলেন, “যদিও বর্তমান পদক্ষেপে ডলারের বাজার স্থিতিশীল রয়েছে, তবু আমার মনে হয় গত তিন বছরে ডলারের দাম এতটাই বেড়েছে যে এখন মূল্যস্ফীতি কমানোকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। ডলারের দাম সামান্য কমলেও রেমিট্যান্স বা রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়ত না।” তার মতে, “বাংলাদেশ ব্যাংক চাইলে দুই-এক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে বাজারে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিতে পারত।”

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “বর্তমানে বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি। তাই বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে।” তিনি আরও জানান, “বৃহস্পতিবার মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ১০টি ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ ডলার কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের দাম ছিল ১২১ টাকা ৮০ পয়সা। এ নিয়ে চলতি অর্থবছরে মোট ২০৮ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছে।”

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, যেসব ব্যাংকের হাতে অতিরিক্ত ডলার রয়েছে, তারা নিলামে অংশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করেছে। এতে ডলারের দাম এখন পুরোপুরি বাজারনির্ভর হয়ে উঠেছে। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অন্যতম শর্ত ছিল। আইএমএফের শর্ত অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের রিজার্ভ নির্ধারিত সীমার চেয়েও বেশি রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

    এপ্রিল 13, 2026
    ব্যাংক

    বাংলাদেশে শরীয়াহ ব্যাংকিং ও গ্রাহক আস্থার পুনর্জাগরণ

    এপ্রিল 12, 2026
    অপরাধ

    ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.