Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের অর্ধেক ব্যাংক সাইবার ঝুঁকি মোকাবেলায় অক্ষম
    ব্যাংক

    দেশের অর্ধেক ব্যাংক সাইবার ঝুঁকি মোকাবেলায় অক্ষম

    মনিরুজ্জামাননভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংক খাতে মোবাইল অ্যাপ, ডিজিটাল লেনদেন ও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়লেও পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় সাইবার হামলার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই)-এ বাংলাদেশ এখনও ১০০তম অবস্থানে রয়েছে।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গবেষণায় দেখা গেছে, দেশের অর্ধেকের বেশি ব্যাংক সাইবার হামলা প্রতিরোধে সক্ষম নয়। ২০২৩-২৪ সালে ব্যাংক খাতে অন্তত ১৩ ধরনের সংঘবদ্ধ সাইবার হামলা শনাক্ত করা হয়েছে। হামলাগুলোতে নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে এপিটি বা গুপ্ত হামলা সবচেয়ে বেশি হয়েছে। এছাড়া নন-ভালনারেবিলিটি, ম্যালওয়‍্যার, ম্যালিশিয়াস টার্মিনাল, এক্সএসএস, এসকিউএল ইনজেকশন, ব্যাকডোর ইনস্টলেশন, স্পিয়ার ফিশিং, র‍্যানসমওয়‍্যার, রুটকিট, ক্লিকজ্যাকিং এবং ডিডিএস হামলাও ঘটেছে।

    ২০১৯ সালে ব্যাংক খাতে ৫ হাজার ৮৭৫ জন আইটি কর্মী ছিল। ২০২৪ সালে তা বেড়ে ৮ হাজার ২৫০ জনে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোতে ব্যাংকগুলোর ওপর প্রতিদিন ১৪৫ থেকে ৬৩০টি সাইবার হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র ক্যাসপারস্কি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ৭ লাখের বেশি সাইবার হামলার হুমকি শনাক্ত করেছে। এটি ২০২২ সালের তুলনায় ২৮ শতাংশ বেশি।

    বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি ফাহিম মাসরুর বলেন, ‘বিশ্বে প্রযুক্তি প্রতিনিয়ত বাড়ছে, ইন্টারনেট সংযোগও বাড়ছে। তবে নিরাপত্তা বাড়ানো হয়নি। আমাদের দেশে মনিটরিংয়ের জন্য পর্যাপ্ত দক্ষ কর্মী নেই। এআই যুগে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। এখনই সচেতনতা ও দক্ষতা বাড়ানো প্রয়োজন।’

    ক্যাসপারস্কি ল্যাবের দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মহাব্যবস্থাপক ইয়েও সিয়াং টিয়ং জানান, ‘বেসিক ফায়ারওয়াল ও এন্ডপয়েন্ট সলিউশন এখন যথেষ্ট নয়। ডিজিটাল অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে হবে।’

    আস্তোনিয়া ভিত্তিক ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশনের সর্বশেষ ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে (এনসিএসআই) দেখা গেছে, বিশ্বের ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৮তম। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাতে প্রযুক্তি উন্নতি হলেও নিরাপত্তায় যথেষ্ট নজরদারি না থাকায় হামলা প্রতিনিয়ত বাড়ছে।

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক স্বাক্ষর শতাব্দ বলেন, ‘প্রযুক্তির যুগে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়বে। প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষিত নাগরিকরাও বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে তথ্য চুরি ও প্রতারণার শিকার হচ্ছে। সচেতনতা ও সক্ষমতা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 8, 2026
    অপরাধ

    বগুড়ায় ৩০ লাখ টাকার আইসসহ যুবক আটক

    এপ্রিল 8, 2026
    আইন আদালত

    ফরিদপুরে ‘পর্দা কেলেঙ্কারি’ মামলা—৬ জনকে অব্যাহতি, বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.