Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা
    ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 27, 2025নভেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার নতুন নির্দেশনা জারি করায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য বাণিজ্যিক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়ার সুযোগ খুলেছে। এবার থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও বাণিজ্যিক ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে এর জন্য কিছু কঠোর যোগ্যতা পূরণ করতে হবে।

    নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণি বা সমমানের পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও বাধ্যতামূলক। এ ছাড়া ব্যাংকের এমডি হতে হলে অন্যান্য যোগ্যতার সঙ্গে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে এককভাবে বা উভয়ভাবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল বুধবার (২৬ নভেম্বর) এই নতুন নির্দেশনা জারি করে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক যে সার্কুলার দিয়েছিল, তাতে বলা হয়েছিল— ব্যাংক কোম্পানির এমডি বা সিইও হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় অন্তত ২০ বছরের সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত পূর্ববর্তী পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    নতুন নির্দেশনায় এই শর্তটি সংশোধন করা হয়েছে। এখন এমডি বা সিইও নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সক্রিয়ভাবে অন্তত ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি ডিএমডি বা এএমডি পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    বিকল্প শর্ত হিসেবে বলা হয়েছে— কোনো ব্যক্তি যদি ব্যাংক বা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমানের এবং তদূর্ধ্ব পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা রাখেন এবং জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডে কাজ করে থাকেন, তবে তিনিও এমডি/সিইও হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

    বাংলাদেশ ব্যাংক জানায়, পূর্বের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১–এর ধারা ৪৫ অনুযায়ী নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ডিজিটাল ব্যাংকিং-এর আড়ালে সাইবার ঝুঁকি

    এপ্রিল 11, 2026
    ব্যাংক

    ব্যাংকের বোর্ডে ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক নৈতিকভাবে সমর্থন করি না: মাসরুর আরেফিন

    এপ্রিল 11, 2026
    ব্যাংক

    ব্র্যাক ব্যাংকের চলতি-সঞ্চয়ী হিসাবে প্রবৃদ্ধি বেড়েছে ২১০০ কোটি টাকা

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.