Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক সাফায়াত আরেফীন
    ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক সাফায়াত আরেফীন

    হাসিব উজ জামাননভেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সাফায়াত আরেফীন প্রতিষ্ঠানে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কর্মনিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে এবার পেয়েছেন নতুন দায়িত্ব। চলতি বছরের ১৯ নভেম্বর তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।

    পদোন্নতির আগে তিনি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিসেবে অর্থ ও হিসাব, বৈদেশিক ক্রয়, গবেষণা, মান নিয়ন্ত্রণ এবং অরিজিনেশনসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো পরিচালনা করেন। পরে তাকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

    সাফায়াত আরেফীনের কর্মজীবন শুরু ১৯৯৯ সালে, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে। দীর্ঘ ২৬ বছরের পথচলায় তিনি কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতেও প্রেষণে কাজ করেছেন। সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম আধুনিকায়ন ও ব্যবস্থাপনাগত উন্নয়নে ভূমিকা রাখেন।

    শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পেশাগত প্রশিক্ষণেও তার দক্ষতা সমানভাবে সমৃদ্ধ—তিনি Business Solutions ERP SAP Germany–এর গ্লোবাল সার্টিফাইড কনসালট্যান্ট এবং UNDP/CIPS, UK–এর Advanced Certificate in Public Procurement–এর সনদপ্রাপ্ত।

    দাপ্তরিক কাজ, প্রশিক্ষণ এবং ব্যক্তিগত প্রয়োজনে তিনি ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, চীন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও মিশরসহ বহু দেশ সফর করেছেন।

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্ম সাফায়াত আরেফীনের। বাবা সিরাজুল হক চৌধুরী ও মা বেগম লুতফুদ্রেছা। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক; স্ত্রী নাজমিন রেজা আরেফীন গৃহিণী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    এনসিসি ব্যাংকের  রেকর্ড মুনাফা ৪৭৬ কোটি টাকা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.