Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৪ ব্যাংকের প্রভিশন ঘাটতি ৩ লাখ কোটি টাকা
    ব্যাংক

    ২৪ ব্যাংকের প্রভিশন ঘাটতি ৩ লাখ কোটি টাকা

    মনিরুজ্জামানডিসেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অস্বাভাবিক হারে মন্দ ঋণ বাড়ায় দেশের ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি মারাত্মকভাবে বেড়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ২৪টি ব্যাংকে মোট প্রভিশন ঘাটতির পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকায় পৌঁছেছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্যাংকারদের মতে, বিগত বছরগুলোতে ঋণ বিতরণের সময় ব্যাংকগুলো যথাযথ নিরাপত্তা জামানত নেয়নি। অনেক ক্ষেত্রে যে জামানত রাখা হয়েছে, তার মূল্যায়নও অতিরিক্ত দেখানো হয়েছে। ফলে ঋণ খেলাপি হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী নিরাপত্তা সঞ্চয় রাখতে ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলো।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৪টি ব্যাংকের সম্মিলিত প্রভিশন ঘাটতি সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৮৫৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে ১০ ব্যাংকের প্রভিশন ঘাটতি ছিল মাত্র ৫৬ হাজার ৩৬ কোটি টাকা। এক বছরে এই তালিকায় ১৪টি ব্যাংক নতুনভাবে যুক্ত হয়েছে এবং ঘাটতি বেড়েছে ২ লাখ ৯৩ হাজার ৮২৩ কোটি টাকা। তবে কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত প্রভিশনের বেশি সঞ্চয় রাখায় দেশের ব্যাংক খাতের মোট প্রভিশন ঘাটতি ৩ লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    সেপ্টেম্বরের প্রতিবেদনে দেখা গেছে, সরকারি ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ৭৪ হাজার ৭৬৩ কোটি টাকা, বেসরকারি ব্যাংকগুলোর ২ লাখ ৬৯ হাজার ৫৯৬ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকের ২৫৯ কোটি টাকা, আর বিদেশি ব্যাংকগুলোর প্রভিশনে ৩৮৭ কোটি টাকার উদ্বৃত্ত রয়েছে।

    অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে ব্যাংকের এই অবস্থার পেছনে মূল কারণ হলো খেলাপি ঋণের ক্রমবর্ধমান হার। সম্প্রতি এই ঋণ আরও বেড়েছে। এজন্য এখন প্রতিটি খেলাপি ঋণের জন্য শতভাগ প্রভিশন রাখা প্রয়োজন। তারা সতর্ক করে বলছেন, প্রভিশন ঘাটতি কমাতে প্রথমে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা দরকার। ঋণ প্রদানের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই করতে হবে, যাতে টাকাগুলো ফেরত আসে।

    নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো পরিচালন মুনাফার ০.৫ থেকে ৫ শতাংশ সাধারণ ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হয়। নিম্নমানের খেলাপি ঋণের জন্য ২০ শতাংশ, সন্দেহজনক খেলাপির জন্য ৫০ শতাংশ, আর মন্দ বা লোকসান ঋণের জন্য ১০০ শতাংশ প্রভিশন আলাদা রাখতে হয়।

    উচ্চ খেলাপির কারণে বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ শীর্ষে রয়েছে। ব্যাংকের প্রভিশন ঘাটতি ৮২ হাজার ৯৪ কোটি টাকা। ইসলামী ব্যাংকের এএমডি কামাল উদ্দিন জসিম বলেন, “ব্যাংকের বিভিন্ন ঋণে অনিয়মের কারণে খেলাপি ঋণ বেড়েছে। এতে প্রভিশনেও ঘাটতি তৈরি হয়েছে। আমরা ঋণ উত্তোলনের জন্য নিয়মিত মামলা ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করছি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    দেশে প্রথমবার সুইফট স্কিমে যুক্ত হলো সিটি ব্যাংক

    আগস্ট 5, 2026
    বাংলাদেশ

    আজ ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস

    আগস্ট 5, 2026
    ফিচার

    ৫ আগস্ট: ইতিহাসের এই দিনে কী কী ঘটেছিল?

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.