Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লা নোট বদলানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
    ব্যাংক

    ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লা নোট বদলানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

    সিভি ডেস্কUpdated:ডিসেম্বর 17, 2025ডিসেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লা নোট বদলানোর সেবা নির্বিঘ্ন রাখতে দেশের সব তফসিলি ব্যাংক শাখাকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা মানতে কোনো ধরনের গড়িমসি হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

    সার্কুলারে বলা হয়েছে, কোনো নোটের ৯০ শতাংশের বেশি অংশ অক্ষত থাকলে এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সঠিক থাকলে সেই নোট ইস্যু-অযোগ্য বা বিকৃত হলেও ব্যাংক শাখাকে গ্রাহককে এর পূর্ণ বিনিময়মূল্য দিতে হবে। দুই টুকরা হয়ে যাওয়া নোট শনাক্ত সহজ করতে তা পাতলা সাদা কাগজে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দাবি-যোগ্য নোট শাখা পর্যায়ে নিষ্পত্তি করা যাবে না। এসব নোট নিকটবর্তী বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে পাঠাতে হবে। যাচাই শেষে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ আট সপ্তাহের মধ্যে অর্থ পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দাবি-যোগ্য নোট পাঠানোর ক্ষেত্রে ডাক বা কুরিয়ার খরচ গ্রাহককেই বহন করতে হবে। আগুনে পুড়ে যাওয়া নোট সরাসরি বাংলাদেশ ব্যাংকের ক্লেইম ডেস্কে জমা দেওয়ার কথাও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

    এ ছাড়া জাল নোট বা একাধিক টুকরা জোড়া দিয়ে তৈরি করা ‘বিল্ট-আপ’ নোট শনাক্ত হলে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    সার্কুলারে আরও বলা হয়েছে, ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও দাবি-যোগ্য নোট বদলানোর সেবা ব্যাংক শাখায় পাওয়া যায়—এ তথ্য জানিয়ে গ্রাহকদের জন্য দৃশ্যমান স্থানে নোটিস টাঙাতে হবে। নগদ লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে এ ধরনের নোট গ্রহণ ও নিষ্পত্তির বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    দেশে প্রথমবার সুইফট স্কিমে যুক্ত হলো সিটি ব্যাংক

    আগস্ট 5, 2026
    বাংলাদেশ

    আজ ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস

    আগস্ট 5, 2026
    ফিচার

    ৫ আগস্ট: ইতিহাসের এই দিনে কী কী ঘটেছিল?

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.