Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচন ও গণভোটে টানা চার দিন বন্ধ ব্যাংক
    ব্যাংক

    নির্বাচন ও গণভোটে টানা চার দিন বন্ধ ব্যাংক

    হাসিব উজ জামানUpdated:ফেব্রুয়ারি 2, 2026ফেব্রুয়ারি 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশের ব্যাংকিং খাতে আসছে টানা চার দিনের ছুটি। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকিং লেনদেন স্থগিত থাকবে মোট চার দিন।

    রোববার, ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

    বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে। ওই ঘোষণার আলোকে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে এই দুই দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট নির্দেশনা ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে, যাতে ব্যাংকগুলো আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে।

    ফলে ১১ ও ১২ ফেব্রুয়ারির সরকারি ছুটির আগে ও পরে থাকা সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিন ব্যাংকের শাখাভিত্তিক সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় এটিএম, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সচল থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে এই সাময়িক স্থবিরতা স্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। তবে জরুরি আর্থিক লেনদেনের প্রয়োজন থাকলে গ্রাহকদের আগেভাগেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যাংকাররা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    নীরব সংকটের নাম: হোয়াইট-কলার অপরাধ ও ঋণ খেলাপি

    এপ্রিল 27, 2026
    ব্যাংক

    রেমিট্যান্সের বিপরীতে ভ্যাট ফাঁকিতে কোটি টাকার গরমিল, চাপে প্রাইম ব্যাংক

    এপ্রিল 27, 2026
    ব্যাংক

    গভর্নরের সঙ্গে বৈঠকে পাঁচ ব্যাংক একীভূতকরণে স্পষ্ট অবস্থান চান প্রশাসকরা

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.