ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমেছে।
গত বুধ ও বৃহস্পতিবার কেবল সাতটি বাণিজ্যিক জাহাজই এ জলপথ অতিক্রম করতে সক্ষম হয়েছে। রিয়াল-টাইম ভেসেল ট্র্যাকিং প্লাটফর্ম মেরিন ট্রাফিক এই তথ্য নিশ্চিত করেছে। খবর দিয়েছে আনাদোলু।
মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী, সর্বশেষ গত বৃহস্পতিবার ‘ক্রিশ্চিয়ানা’ ও ‘এনজে জুপিটার’ নামে দুটি পণ্যবোঝাই জাহাজ পূর্ব থেকে পশ্চিমে হরমুজ প্রণালি পার হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানাচ্ছে, স্বাভাবিক সময়ে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ চলাচল করে। এখন জাহাজ চলাচল প্রায় স্থবির হওয়ায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশ্ববাজারে পণ্যের অচলাবস্থা ক্রমশ দাম বৃদ্ধির কারণ হিসেবে কাজ করছে।

