Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ববাজারে তেলের দাম ফের ১১৫ ডলার ছাড়াল
    বাণিজ্য

    বিশ্ববাজারে তেলের দাম ফের ১১৫ ডলার ছাড়াল

    মনিরুজ্জামানমার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ায় এক লাফে তেলের দাম ১১৫ ডলারের সীমা ছাড়িয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

    আজ সকালে লেনদেন চলাকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১১৬ ডলার ১০ সেন্ট। একদিনেই এটির দাম বেড়েছে প্রায় ৩ দশমিক ১৪ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দামও ২ দশমিক ৬৬ শতাংশ বেড়ে পৌঁছায় ১০২ ডলার ৩০ সেন্টে।

    এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনাকে। যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবর ছড়িয়ে পড়তেই বাজারে উদ্বেগ বাড়ে। এর জবাবে তেহরানও সতর্কবার্তা দিয়েছে। যদিও গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ এড়াতে আলোচনা অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে।

    এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্পৃক্ততায়। তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে, ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ঝুঁকি বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ও লোহিত সাগরের সংযোগপথ বাব আল-মানদেব প্রণালি এখন অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। এসব পথ দিয়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের বড় অংশ পরিচালিত হয়।

    বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় সরবরাহ সংকটের শঙ্কা বাড়ছে। পাশাপাশি তেল-গ্যাস স্থাপনায় হামলার কারণে গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম ইতোমধ্যে ৩ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে।

    যুদ্ধ পরিস্থিতি থামাতে পাকিস্তান, সৌদি আরব, মিসর ও তুরস্ক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তান জানিয়েছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপে সহায়তা করা হতে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, এ সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এশিয়ার ছোট অর্থনীতিগুলোর ওপর। কারণ হরমুজ প্রণালি দিয়ে যে তেল পরিবহন হয়, তার বড় অংশই এশিয়ার বাজারে যায়। একই সঙ্গে তেলের দাম বাড়ার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও ছড়িয়ে পড়বে। র‍্যাপিডান এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকন্যালির মতে, অর্থনৈতিক মন্দা দেখা দিলে তেলের চাহিদা কমে যেতে পারে, আর সেটিই হতে পারে দাম কমার একমাত্র উপায়।

    তবে বিশ্লেষকদের সতর্কতা, যুদ্ধ শেষ হলেও দ্রুত স্বস্তি ফিরবে না। হরমুজ প্রণালি স্বাভাবিক হওয়া এবং ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামতের ওপরই ভবিষ্যৎ বাজার নির্ভর করবে। উদাহরণ হিসেবে কাতারের রাস লাফান গ্যাসক্ষেত্রের কথা উল্লেখ করা হচ্ছে, যেখানে সাম্প্রতিক হামলার পর সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

    এদিকে তেলের বাজারের এই অস্থিরতার প্রভাব শেয়ারবাজারেও পড়েছে। এশিয়ার প্রধান সূচকগুলোতে লেনদেন শুরু হয়েছে পতনের মধ্য দিয়ে। জাপানের নিক্কি ২২৫ সূচক প্রায় ৪ দশমিক ৫ শতাংশ কমেছে, আর দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক নেমেছে প্রায় ৪ শতাংশ।

    উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সামরিক উত্তেজনা শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রায় ৭২ ডলার। এরপর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। ১৮ মার্চ তা উঠে যায় ১১৯ দশমিক ৫০ ডলারে, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। অর্থাৎ সংঘাত শুরুর পর তেলের দাম সর্বোচ্চ প্রায় ৬৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যেভাবে ৫০০ মিলিয়ন ডলারের আমেরিকান বিমান ধ্বংস করল

    মার্চ 30, 2026
    আন্তর্জাতিক

    ‘খার্গ দ্বীপ’ দখল করতে কেন এত আগ্রহ ট্রাম্পের?

    মার্চ 30, 2026
    বাণিজ্য

    চট্টগ্রাম বন্দরে নেই জাহাজজট—বাড়ছে বাণিজ্যের গতি

    মার্চ 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.