Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বৈশ্বিক সংকটের ছাপ পড়ছে রপ্তানি আয়ে
    বাণিজ্য

    বৈশ্বিক সংকটের ছাপ পড়ছে রপ্তানি আয়ে

    মনিরুজ্জামানএপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বৈদেশিক মুদ্রা উপার্জনে মুখ্য ভুমিকা পালন করা রপ্তানি খাত চলতি অর্থবছরে হোঁচট খাচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে ৮ মাসে রপ্তানি আয় কমেছে। ফেব্রুয়ারি মাসে আগের বছরের তুলনায় ১২.০৩ শতাংশ হ্রাসের পর মার্চে আরও নিম্নমুখী হয়ে আয় কমেছে ১৮.০৭ শতাংশ। জুলাইয়ে ২৫ শতাংশ প্রবৃদ্ধির পর এই পতন শিল্প খাতের জন্য উদ্বেগের সৃষ্টি করছে।

    খাত সংশ্লিষ্টরা বলেন, শিল্পকারখানায় কর্মদিবস কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের দাম হ্রাস এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরবরাহ ব্যাহত করছে। তবে প্রকৃত কারণ হিসেবে তারা বৈশ্বিক অস্থিরতা এবং দেশে জ্বালানি সংকটকেও উল্লেখ করেন। রপ্তানি কমছে এমন সময়ে, যখন বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা দেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) অনুযায়ী, মার্চে রপ্তানি আয় কমে ৩.৪৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। গত বছর একই সময়ে এই আয় ছিল ৪.২৪ বিলিয়ন ডলার। ফেব্রুয়ারির রপ্তানি আয় ছিল ৩.৫০ বিলিয়ন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৫.৩৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৩৭.১৯ বিলিয়ন ডলারের তুলনায় ৪.৮৫ শতাংশ কম।

    মার্চে পবিত্র ঈদুল ফিতরের কারণে উৎপাদন কার্যক্রমে বিরতি ছিল। কারখানা থেকে বন্দরে সরবরাহ কমে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের দাম কমে যাওয়ায় রপ্তানি আয় কমেছে।

    দেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ কারণে এই খাতের পতন পুরো রপ্তানি আয়ে সরাসরি প্রভাব ফেলেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় ৫.৫১ শতাংশ কমে ২৮.৫৭ বিলিয়ন ডলারে নেমেছে, যা আগের বছরের ৩০.২৪ বিলিয়ন ডলারের তুলনায় কম। শুধু মার্চে এই খাতের রপ্তানি ১৯ শতাংশের বেশি কমে ২.৭৮ বিলিয়ন ডলার হয়েছে।

    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর সেখানে ক্রয়াদেশ কমেছে। একই সঙ্গে ইউরোপীয় বাজারেও অর্ডার কমেছে। চীনা রপ্তানিকারকরা কম দামে পণ্য সরবরাহ করে ইউরোপের বাজারে বড় অংশ দখল করায় বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

    নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “এই খাত অতীতে এত দীর্ঘ সময় চাপের মধ্যে ছিল না। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মিলিয়ে রপ্তানি পরিস্থিতি আরও জটিল হয়েছে। হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হচ্ছে, ডিজেলের ঘাটতি উৎপাদন ব্যাহত করছে।” ইপিবির বিশ্লেষণও বৈশ্বিক পরিস্থিতির একই প্রভাব তুলে ধরেছে।

    মধ্যপ্রাচ্যে সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে। অতিরিক্ত জাহাজ ভাড়া দিয়ে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সীমিত পরিসরে পণ্য পাঠানো শুরু হয়েছে। অন্যান্য খাতের চিত্র মিশ্র। মার্চে সিমেন্ট ও কেমিক্যাল পণ্যের রপ্তানি ১৮ শতাংশ, চামড়া খাত ৬.৯৭ শতাংশ কমেছে, কৃষিপণ্যে সামান্য হ্রাস দেখা গেছে। তবে প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ। হিমায়িত মাছ, চামড়া ও প্রকৌশল পণ্য খাতে কিছু ইতিবাচক প্রবৃদ্ধি সামগ্রিক পতনকে আংশিকভাবে সামলাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৯০ শতাংশ

    এপ্রিল 4, 2026
    বাণিজ্য

    সার্কভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৮৬০ কোটি ডলার

    এপ্রিল 4, 2026
    বাণিজ্য

    শীর্ষ পাঁচ খাতের রপ্তানি পতনে উদ্বেগ বাড়ছে

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.