Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৯ দেশের অংশগ্রহণে বসুন্ধরায় চলছে ইন্টেরিয়র ফার্নিচার এক্সপো
    বাণিজ্য

    ৯ দেশের অংশগ্রহণে বসুন্ধরায় চলছে ইন্টেরিয়র ফার্নিচার এক্সপো

    মনিরুজ্জামানঅক্টোবর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ফার্নিচার সাইনেজ টেকনোলজি এক্সপো’। ইন্টেরিয়র উপকরণ, ফার্নিচার সরঞ্জাম ও সাইনেজ প্রযুক্তি নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টল নিয়ে অংশ নিচ্ছে।

    আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফারও।

    বৃহস্পতিবার সকালে আইসিসিবি এক্সপো ভিলেজে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ, বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার এম. এম. জসিম উদ্দিন এবং বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডিকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া।

    এফ টাচ ইভেন্টস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বিডিকোয়া সহযোগিতা করছে।

    বসুন্ধরা কনভেনশন সেন্টারের সিওও এম. এম. জসিম উদ্দিন বলেন, “আমরা এখন স্থায়ীভাবে এমন এক জায়গায় মেলা আয়োজন করছি, যেখানে আন্তর্জাতিক মানের সব ধরনের সুবিধা আছে। এটি তৈরি করতে আমাদের দুই-তিন বছর লেগেছে।”
    তিনি আরও বলেন, “১০-১২ বছর আগে এখানে লেদার, ফ্যাব্রিকস ও আরএমজি খাতের মেলা হতো। এখন অনেক নতুন ও ক্ষুদ্র খাত বড় ফোকাস নিয়ে এগিয়ে এসেছে, যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।”

    আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে আধুনিক কিচেন সলিউশন, ফার্নিচার, দরজা, সফটওয়্যার, হোম অটোমেশন, স্মার্ট মিরর, কার্টেন, বোর্ড ও ইন্টেরিয়র ডিজাইন সেবা।
    ফার্নিচার শিল্পের উদ্যোক্তা, কারিগর, ডিজাইনার ও শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক সরঞ্জাম, টুলস ও মেশিনারিজ প্রদর্শন।

    এ প্রদর্শনীতে তিনটি ভিন্ন শাখায় আয়োজন করা হয়েছে—

    • ‘২য় ইন্টেক এক্সপো’: কিচেন সলিউশন, ইন্টেরিয়র উপকরণ, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও লাইফস্টাইল পণ্য।
    • ‘২য় ফার্নিটেক এক্সপো’: ফার্নিচার ফিটিংস, উড ও মেটাল টেকনোলজি। পৃষ্ঠপোষকতা করছে ‘উড টেক সলিউশনস’ ও ‘মেটাল টেক সলিউশনস’।
    • ‘সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫’: ভিজ্যুয়াল কমিউনিকেশন ও বিজ্ঞাপন প্রযুক্তির সর্বাধুনিক সমাধান প্রদর্শন করা হচ্ছে এখানে।

    উড টেক সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, “২য় ফার্নিটেক এক্সপো ২০২৫ ফার্নিচার ও উডওয়ার্কিং শিল্পের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি উদ্যোক্তা, প্রস্তুতকারক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।”

    এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, “এ মেলায় প্রথমবারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যবহারের জন্য বিশেষ সফটওয়্যার প্রদর্শিত হচ্ছে। এটি দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সিগারেট থেকে প্রত্যাশিত রাজস্ব মিলছে না কেন?

    জুন 28, 2026
    বাণিজ্য

    গ্যাস সংকটে সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি

    জুন 28, 2026
    অর্থনীতি

    বাস্তব অভিজ্ঞতায় গড়ে উঠবে বাজেটের সাফল্য

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.