Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দরের আয় ছাড়ালো ৫ হাজার কোটি টাকা
    বাণিজ্য

    চট্টগ্রাম বন্দরের আয় ছাড়ালো ৫ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:জানুয়ারি 17, 2026জানুয়ারি 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের আয় ২০২৫ সালে বেড়ে হয়েছে ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর ধারাবাহিকতায় বন্দর কর্তৃপক্ষ গত পাঁচ বছরে সরকারি কোষাগারে সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি রাজস্ব জমা দিয়েছে। রাজস্ব আয় ও রাজস্ব বৃদ্ধিতে বন্দর কর্তৃপক্ষ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

    ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। একই সময়ে রাজস্ব উদ্বৃত্তের গড় প্রবৃদ্ধি ১৮ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, সেবার মান বজায় রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে এই সাফল্য এসেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের রাজস্ব ব্যয়ের গড় বৃদ্ধি ৭ দশমিক ৫৯ শতাংশ। পাশাপাশি ভ্যাট, ট্যাক্স ও কর-বহির্ভূত রাজস্ব (এনটিআর) হিসেবে গত পাঁচ বছরে সরকারি কোষাগারে ৭ হাজার ৫৮০ কোটি ২০ লাখ টাকা জমা পড়েছে।

    গত পাঁচ বছরের আয়–ব্যয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা এবং ব্যয় ২ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ টাকা। ফলে রাজস্ব উদ্বৃত্ত হয়েছে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা, যা সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে রাজস্ব আয় ছিল ৫ হাজার ৭৬ কোটি ৭৫ লাখ টাকা, ব্যয় ২ হাজার ১৫৩ কোটি ৫৮ লাখ টাকা এবং উদ্বৃত্ত ২ হাজার ৯২৩ কোটি ১৭ লাখ টাকা। পূর্ববর্তী বছরে ২০২৩ সালে রাজস্ব উদ্বৃত্ত ছিল ২ হাজার ১৪৩ কোটি ১১ লাখ টাকা, ২০২২ সালে ১ হাজার ৭৩৪ কোটি ২০ লাখ টাকা এবং ২০২১ সালে ১ হাজার ৬৩৩ কোটি ২৬ লাখ টাকা।

    বন্দর কর্তৃপক্ষ জানায়, অপ্রয়োজনীয় ব্যয় বন্ধের কঠোর নীতির ফলে গত দুই বছর রাজস্ব ব্যয়ের বৃদ্ধি এক অঙ্কে সীমিত রাখা সম্ভব হয়েছে। ২০২৫ সালে ব্যয় বৃদ্ধির হার ৭ দশমিক ৬১ শতাংশ এবং ২০২৪ সালে ৬ দশমিক ৫০ শতাংশ ছিল। ২০২৩ সালে ব্যয় বৃদ্ধি ছিল ১০ দশমিক ১৮ শতাংশ, আর ২০২২ সালে ৬ দশমিক ১৭ শতাংশ।

    গত পাঁচ বছরে বন্দর কর্তৃপক্ষ সরকারি কোষাগারে ৭ হাজার ৫৮০ কোটি ২০ লাখ টাকা জমা দিয়েছে। এর মধ্যে কর হিসেবে জমা হয়েছে ৩ হাজার ৫৫৩ কোটি ৮ লাখ টাকা। মূল্য সংযোজন কর (ভ্যাট) হিসেবে জমা হয়েছে ৩ হাজার ৪২৭ কোটি ১২ লাখ টাকা এবং কর-বহির্ভূত আয় (এনটিআর) হিসেবে ৬০০ কোটি টাকা।

    ২০২৫ সালে কর, ভ্যাট ও এনটিআর আয় হিসেবে সরকারি কোষাগারে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ বেশি। ২০২৪ সালে জমা দেওয়া হয়েছিল ১ হাজার ৭১১ কোটি ৭৫ লাখ টাকা, ২০২৩ সালে ১ হাজার ৫১৯ কোটি ৩৫ লাখ টাকা, ২০২২ সালে ১ হাজার ৩৫৯ কোটি ৫৯ লাখ টাকা এবং ২০২১ সালে ১ হাজার ১৮৫ কোটি ৪ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ৮ মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল দুই লাখ কোটি টাকা

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    একদিনেই ধনীদের সম্পদে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার!

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটে মূল্যস্ফীতি ৪% পর্যন্ত বাড়ার শঙ্কা

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.