Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লাইটার জাহাজ সংকটে সরকার কঠোর অবস্থানে
    বাণিজ্য

    লাইটার জাহাজ সংকটে সরকার কঠোর অবস্থানে

    Najmus SakibUpdated:ফেব্রুয়ারি 4, 2026ফেব্রুয়ারি 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর পর তিন দিনের মধ্যে পণ্য খালাস না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদার ভেসেল থেকে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজের সংকট ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় তিনি এ নির্দেশনা দেন।

    সভায় উপদেষ্টা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না করা আমদানিকারক ও পণ্যের এজেন্টদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এ তালিকা তৈরি করবেন। তালিকাভুক্তদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে। একই সঙ্গে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

    নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইটার জাহাজে পণ্য আটকে রেখে জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, আসন্ন রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

    উপদেষ্টা বলেন, রমজান সামনে রেখে জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী মাদার ভেসেলের সংখ্যা বেড়েছে। তবে অসাধু ব্যবসায়ীদের কারণে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটার জাহাজের সংকট তৈরি হয়েছে।

    লাইটার জাহাজ সংকট নিরসনে নৌপরিবহন অধিদপ্তর তিনটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এসব টাস্কফোর্স নারায়ণগঞ্জ, যশোর, নোয়াপাড়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে মোবাইল কোর্টসহ নিয়মিত অভিযান চালাচ্ছে। অভিযানের ফলে বহির্নোঙরে মাদার ভেসেলের জন্য মোট ৭৩৫টি লাইটার জাহাজ সরবরাহ করা সম্ভব হয়েছে।

    এ ছাড়া লাইটার জাহাজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গত ৩০ জানুয়ারি থেকে ‘লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ চালু করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে জাহাজগুলোর গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা যাবে।

    নৌপরিবহন উপদেষ্টা জানান, ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৪৫৫টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়েছে। খাদ্যপণ্য নিয়ে বহির্নোঙরে ৪০ দিনের বেশি অবস্থান করায় ১৩টি জাহাজকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, লাইটার জাহাজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

    জুন 27, 2026
    বাংলাদেশ

    ‘৭১ সালে কোথায় ছিলেন?’ বিরোধী দলকে জয়নুল আবদিনের প্রশ্ন

    জুন 27, 2026
    বাংলাদেশ

    সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিল উত্থাপন

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.