আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার বা প্রধান পরিচালন কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ খোরশেদ আলম ২০১৯ সালের জুনে আকিজবশির গ্রুপে বিক্রয় ও বিপণন পরিচালক (সিরামিক) হিসেবে যোগ দেন। এই সময়ে তিনি উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং বিক্রয়-বিপণনসহ কোম্পানির বিভিন্ন বিভাগে কার্যক্রমকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এর আগে খোরশেদ আলম নোভারটিস, রবি, লাফার্জ, এয়ারটেল, রকেট এবং ডিবিএল সিরামিকসের মতো প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন।
নতুন পদে খোরশেদ আলম আকিজবশির গ্রুপের ‘বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশন’কে শতকোটি ডলারের লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিতে আশাবাদ ব্যক্ত করেছেন।

