ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মুহা. মুজাহিদুল ইসলাম শাহীন। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া তার জন্য সম্ভব হচ্ছে না বলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
অ্যাডভোকেট শাহীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

