Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তীব্র গরমে আইনজীবী ‘হাসফাঁস’—ড্রেস কোড শিথিলের দাবি
    আইন আদালত

    তীব্র গরমে আইনজীবী ‘হাসফাঁস’—ড্রেস কোড শিথিলের দাবি

    মনিরুজ্জামানএপ্রিল 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তীব্র দাবদাহের মধ্যে আদালতের প্রাঙ্গণে কালো কোট ও ভারী গাউন পরা আইনজীবীদের জন্য হয়ে উঠেছে এক চরম অস্বস্তিকর পরিস্থিতি। পেশাগত মর্যাদা ও ঐতিহ্য বজায় রাখার সঙ্গে তাপদাহের শারীরিক কষ্ট মেলাতে গিয়ে আইনজীবীরা পড়েছেন ‘হাসফাঁস’ অবস্থায়।

    সাম্প্রতিক বছরগুলোতে গরমের দিনে শুনানির সময় হিট স্ট্রোকে আইনজীবীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। উদ্বেগজনক এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতি প্রধান বিচারপতির কাছে গ্রীষ্মকালে ড্রেস কোড শিথিলের আবেদন জানিয়েছে।

    আবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে এবং তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। ফলে পানিশূন্যতা, অজ্ঞান হয়ে যাওয়া, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও হিট স্ট্রোকের ঝুঁকি বেড়েছে। ২০২১ এবং ২০২৩ সালে দায়িত্ব পালনকালে দুই আইনজীবীর হিট স্ট্রোকে মৃত্যু ঘটেছে।

    অধস্তন আদালতের অধিকাংশ এজলাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় গরমে কোট ও গাউন পরে বিচারকার্য পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে গ্রীষ্মকালে আইনজীবীরা চাচ্ছেন সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করার অনুমতি।

    প্রচলিত ঐতিহ্যের সূত্রপাত:

    আইনজীবীদের কালো পোশাকের ইতিহাস প্রায় ৩৩২ বছর পুরোনো। ১৬৯৪ সালে ইংল্যান্ডের রানি মেরি মৃত্যুতে রাজার নির্দেশে বিচারক ও আইনজীবীরা শোক প্রকাশের জন্য কালো গাউন পরতে শুরু করেন। পরবর্তীতে এটি আইনি পেশার আভিজাত্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

    ১৮৬১ সালে ব্রিটিশ শাসকরা ভারতবর্ষে এই পোশাক বাধ্যতামূলক করেন। ব্রিটিশ শাসন শেষ হলেও ‘কলোনিয়াল লিগ্যাসি’ আজও বাংলাদেশসহ উপমহাদেশের আদালতে বহাল রয়েছে।

    পেশাগত মর্যাদা বনাম তাপমাত্রা:

    আইনজীবীদের কাছে কালো কোট ও গাউন শুধুই পোশাক নয়, এটি পেশাগত মর্যাদার প্রতীক। তবে উপকূলীয় অঞ্চলে উচ্চ আর্দ্রতা ও তাপমাত্রার কারণে এই পোশাক দ্রুত তাপ শোষণ করে। দীর্ঘ সময় পরিধান করা অত্যন্ত কষ্টকর।

    আইনজীবীরা স্থায়ী পরিবর্তন নয়, বরং গরমের সময় সাময়িক শিথিলতা চাচ্ছেন। এতে স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব হবে এবং পেশাগত মর্যাদাও বজায় থাকবে। দেশের অধিকাংশ আদালত কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত নয়, ফলে বাইরের তাপমাত্রা ৩০–৩৫ ডিগ্রি হলেও আদালতের ভিতরে তা ৩৫–৪০ ডিগ্রি পর্যন্ত অনুভূত হয়।

    বিধি ও নিয়মের বাধ্যবাধকতা:

    বাংলাদেশে আইনজীবীদের ড্রেস কোড সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ রুলস, সিভিল ও ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস এবং বার কাউন্সিল রুলস ১৯৭২ অনুযায়ী নির্ধারিত। এসব বিধিমালায় পেশাগত গাম্ভীর্য বজায় রাখতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ক্ষমতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ—দেশের আইন ও নীতিতে কতটা প্রভাব ফেলবে?

    এপ্রিল 6, 2026
    আইন আদালত

    দুদক ও মানবাধিকার কমিশন—নির্ভরতার আশা শেষ

    এপ্রিল 5, 2026
    আইন আদালত

    সবুজ অপরাধবিদ্যা—প্রকৃতি রক্ষায় আইন ও নৈতিকতা

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.