দেশের বিচার বিভাগে একযোগে বড় পদোন্নতির ঘোষণা এসেছে। অধস্তন আদালতে কর্মরত ৪০ জন জেলা ও দায়রা জজকে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে উন্নীত করা হয়েছে। এতে বিচার ব্যবস্থার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল বুধবার (৮ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারক জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব গ্রহণের পর পাঁচ বছর পূর্ণ করায় তাদের সিনিয়র জেলা ও দায়রা জজ পদমর্যাদার বেতনক্রম প্রদান করা হয়েছে।
পদোন্নতি পাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন—এ এন এম মোরশেদ খান, আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ, মো. আবদুল মজিদ, কনিকা বিশ্বাস, মোহাম্মদ সাদেকুর রহমান, মাসুদ করিম, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ সাইদুর রহমান গাজী, মেহেরুন্নেসা, জান্নাতুল ফেরদাউস চৌধুরী, মো. আবুল কাশেম, এজিএম আল মাসুদ, মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, এ ই এম ইসমাইল হোসেন এবং মো. তারিক মোর্শেদ সিদ্দিকী।
এ তালিকায় আরও আছেন—মো. গোলাম আযম, মো. তহিদুল ইসলাম, ফেরদৌস আরা, মোহাম্মদ রেজাউল করিম, প্রদীপ কুমার রায়, শরীফ এ এম রেজা জাকের, মো. হায়দার আলী খোন্দকার, মোহা. বজলুর রহমান, মোহাম্মদ ওসমান হায়দার, এ এম জুলফিকার হায়াত, মোহাম্মদ সাইফুর রহমান, মো. রেজাউল করিম, মো. রাশেদ কবির, নুরুল আলম মোহাম্মদ লিপু এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
পদোন্নতিপ্রাপ্ত অন্য বিচারকদের মধ্যে রয়েছেন—মো. জিয়াউর রহমান, নাজমুল হক শ্যামল, এম এ হামিদ, মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ হাবিবুল ইসলাম, এস এম জিললুর রহমান, মো. আয়েজ উদ্দিন, মোহা. রকিবুল ইসলাম, এস কে এম তোফায়েল হাসান এবং মাকসুদা পারভীন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিচারকদের জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই এই পদোন্নতি দেওয়া হয়েছে। এর ফলে বিচার বিভাগের দক্ষতা বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

