Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জীবিত স্বামীকে হত্যার অভিযোগে মিথ্যা মামলা স্ত্রীর
    আইন আদালত

    জীবিত স্বামীকে হত্যার অভিযোগে মিথ্যা মামলা স্ত্রীর

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 23, 2024নভেম্বর 23, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী আল-আমিনকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে মামলা করেন। পরে এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। এসব তথ্য গণমাধ্যমে ব্যাপক প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে উদ্ধার করে।

    শুক্রবার (২২ নভেম্বর) তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর কুলসুম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক রকিবুল হোসেন। আবেদনের পরিপেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল মামুন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

    স্বীকারোক্তির আবেদনে বলা হয়, মামলার ভিকটিম আল-আমিন মিয়া গত ৫ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এজাহারনামীয় আসামিদের গুলিতে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন- এমন মিথ্যা তথ্য দিয়ে কুলসুম আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আশুলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলা তদন্তকালে জানা যায়, ভিকটিম আল-আমিন জীবিত আছেন। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

    এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    প্রকাশ্যে পিস্তল তাক করা: অস্ত্র আইন, ১৮৭৮ ও অস্ত্র বিধিমালা, ১৯২৪ কি বলছে?

    অক্টোবর 17, 2026
    আন্তর্জাতিক

    মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে?

    অক্টোবর 17, 2026
    আইন আদালত

    বিএনপির ত্যাগী আইনজীবীদের আইন কর্মকর্তা নিয়োগের দাবি তারেক রহমানের কাছে

    অক্টোবর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.